buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 32

SIP করার সময় আপনি করছেন না তো এই ৫ টি ভুল ? বিনিয়োগ করার আগে অবশ্যই দেখে নিন।

SIP অর্থাৎ Systematic Invertment Plan – এ নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের অন্তরে বিনিয়োগ করা পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের অন্তরে বিনিয়োগ করা হয়ে থাকে। যদি আপনি ১ তারিখে বিনিয়োগ স্থির করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসের ১ তারিখেই বিনিয়োগ করতে হয়। আবার অনেকক্ষেত্রে ব্যাংক লিংক থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের অর্থ অটোমেটিক ভাবে ডেবিট হয়ে বিনিয়োগের খাতায় যুক্ত হয়ে যায়। একারণে SIP তাদের জন্য উপযুক্ত বিনিয়োগের পদ্ধতি হতে পারে, যারা প্রত্যেকদিনের মার্কেট খবর রাখেন না এবং বিনিয়োগের তারিখ ভুলে যান।

Ad banner 3

SIP তে বিনিয়োগের ক্ষেত্রে করা ভুলগুলির বিষয় জানার আগে চলুন দেখে নেওয়া যাক, SIP – এর সুবিধাগুলির বিষয়।-

  1. এক্ষেত্রে বিনিয়োগের জন্য দরকার পড়ে না মোটা অংকের টাকা। তাই যে সকল ব্যক্তির স্বল্প উপার্জন তারাও নূন্যতম অর্থের মাধ্যমে বিনিয়োগ শুরু করতে পারেন। 
  2. দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে SIP ভালো রিটার্ন প্রদান করে। 
  3. Systamatic Investment Plan – এর ক্ষেত্রে আপনাকে প্রত্যেকদিন মার্কেট সম্পর্কে রিচার্জ করতে হয় না।
  4. SIP – এর অর্থ বেশ কিছু ক্ষেত্রে বাড়াতে , আবার কিছু ক্ষেত্রে কমানোর এবং বাড়ানোর সুযোগ দেয়। 

মার্কেট সম্পর্কে রোজ জানার প্রয়োজন না থাকলেও, SIP তে বিনিয়োগ শুরুর সময় নিজের আর্থিক অবস্থা সম্পর্কে বিবেচনা করা আবশ্যক। এছাড়াও এমন কিছু ভুল SIP- তে বিনিয়োগ করার সময় বিনিয়োগকারী করে থাকেন, যা মহাবিপদ ডেকে আনে। আর সেগুলি হল : 

  1. আপনি যদি SIP তে প্রথম বিনিয়োগ করতে চাইছেন তাহলে প্রথমে ভালোভাবে রিসার্চ করা আবশ্যক। টিভি অ্যাড বা অন্য কেউ করছে তাই আমিও শুরু করবো করলে বিপদ হতে পারে।মূল সিদ্বান্ত অবশ্যই আপনার তবে বিনিয়োগ শুরুর আগে দক্ষ ব্যক্তির সাথে আলোচনা করা প্রয়োজন।যা অনেকেই করেন না। 
  2. আর একটি ভুল অনেকেই করেন আর সেটি হল মাঝপথে SIP মাধ্যমে বিনিয়োগ বন্ধ। যা করা একদম উচিত নয়।কারণ মাঝ পথে বিনিয়োগ বন্ধ করলে ভালো রিটার্ন পাওয়া তো দূরের কথা অনেক সময় বড় লোকসানের সম্মুখীন হতে হয়।
  3. অবশ্যই যে fund বা স্কিম SIP তে বেশি রিটার্ন দিচ্ছে সে বিষয় রিসার্চ না করে বিনিয়োগ করা উচিত নয়। অনেক সময় দেখা যায় কোনো স্কিম ভালো রিটার্ন দিচ্ছে দেখেই আমরা বিনিয়োগের সীদ্ধান্ত নিয়েনি। তবে আপনার অর্থ অনুযায়ী স্কিম বা SIP প্ল্যান নির্বাচন না করলে সময়ের পর বিপুল লাভের বদলে FD – থেকেও কম রিটার্ন পেয়ে থাকেন। 
  4. বিনিয়োগ প্রথমে আপনার উপার্জন আর খরচের কথা  মাথায় রেখে বিনিয়োগের অর্থ নির্বাচন করা দরকার। যাতে ভবিষ্যতে ওই পরিমান টাকা বিনিয়োগ করার জন্য সমস্যা না হয়। কারণ অর্থের পরিমান  অনেক সময় চেঞ্জ করা যায় না তখন রিটার্নের উপর এর প্রভাব পড়ে।
Your paragraph text 31
  1. যেহেতু SIP – এর মাধ্যমে বিনিয়োগ করছে , সেক্ষেত্রে আপনি চাইলে একসাথে অনেকগুলি ফান্ডে বিনিয়োগ করা ভালো। যদি কোন সেক্টরের অবস্থা খারাপ হয় তখন অন্য সেক্টরের কারণে রিটার্ন ভালো পাওয়া যায়। তা না করে যদি একাই fund – এ বিনিয়োগ করেন, আর SIP – এর পরিমান বাড়িয়ে দিতে থাকেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা তীব্র হয়। 

SIP তে বিনিয়োগ করা অর্থাৎ Mutual fund – এ বিনিয়োগ করা। আমরা সকলেই জানি শেয়ার বাজারের মতো না হলেও Mutual fund – এ মার্কেট রিস্ক থাকে। তবে সরকারি স্কিমে এমন কিছু থাকে না। এমন কি বেশকিছু সরকারি স্কিম ঝুঁকিমুক্তের সাথে করমু্ক্তও হয়। আর সরকারি স্কিমেও SIP- এর মাধ্যমে বিনিয়োগ করার সুবিধা রয়েছে। Central Government Schemes – এর বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Ads banner 4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading