buzywithinfoBuzy With Info
Everything About Business
sebi

নতুন কর কাঠামোয় ইক্যুইটি ডেট ও ডিভিডেন্ড আলাদা নিয়ম; ২০২৬-২৭ অর্থবছরে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের কী জানা আবশ্যক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে ২০২৬-২৭ অর্থবছর (FY27)-এ মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ কর ব্যবস্থা কেমন হতে চলেছে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। সাম্প্রতিক ইউনিয়ন বাজেট ও আগের কর পরিবর্তনের ধারাবাহিকতায় এখন স্পষ্ট হয়েছে যে ফান্ডের ধরণ অনুযায়ী করের হিসাব সম্পূর্ণ আলাদা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের আগে ট্যাক্স -রুলস বুঝে নেওয়া এখন আগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI: Securities and Exchange Board of India) নিয়ম অনুযায়ী ফান্ডের শ্রেণিবিভাগ কার্যকর হয় এবং সেই শ্রেণীর উপর নির্ভর করে নতুন কর কাঠামো –

July 18 New in article ads By Sir 1
  1. ইক্যুইটির মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে এক বছরের আগে ফান্ড বিক্রি করলে শর্ট-টার্ম ক্যাপিটাল গেইনে প্রায় ২০% কর দিতে হবে। আর এক বছরের বেশি হোল্ড রাখলে লং-টার্ম গেইনে ১২.৫% কর লাগবে। যদিও বছরে নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রফিটে কর ছাড় থাকবে।
  1. ডেট মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। ২০২৩ সালের এপ্রিলের পরে কেনা বেশিরভাগ ডেট ফান্ডে আর দীর্ঘমেয়াদি ইনডেপ্রেশন সুবিধা নেই। ফলে লাভ পুরোটা বিনিয়োগকারী ইনকাম-ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে।
  1. হাইব্রিড বা মিক্সড ফান্ডের ক্ষেত্রে কর নির্ভর করবে ইক্যুইটি এক্সপোজারের ওপর। যদি ইক্যুইটির অংশ বেশি হলে সেটি ইক্যুইটি ফান্ডের মতো কর লাগতে পারে। আর কম হলে নন-ইক্যুইটি হিসেবে স্ল্যাব-রেটে কর লাগতে পারে। তাই ফান্ডের ক্যাটাগরি চেক রা অত্যন্ত জরুরি।

ডিভিডেন্ড আয়ের ক্ষেত্রেও ২০২৬-২৭ অর্থবছরে আগের মতোই কড়া নিয়ম থাকবে। মিউচ্যুয়াল ফান্ড থেকে পাওয়া ডিভিডেন্ড এখন পুরোটা ব্যক্তিগত আয় হিসেবে ধরা হয় এবং ইনকাম-ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়। নির্দিষ্ট সীমা ছড়িয়ে গেলে AMC-রা TDS কেটে নিতে পারে। এই নীতিগত সিদ্ধান্তগুলো বাজেট প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করে Ministry of Finance। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬-২৭ অর্থবছরে মিউচ্যুয়াল ফান্ডে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, যেমন—

  • প্রথমত, ইকুইটি ফান্ড দীর্ঘমেয়াদে এখনও তুলনামূলক ট্যাক্স-এফিসিয়েন্ট। 
  • দ্বিতীয়ত, নতুন ডেট ফান্ডে দীর্ঘমেয়াদি কর সুবিধা প্রায় নেই বললেই চলে।
  • তৃতীয়ত, ডিভিডেন্ড অপশনের বদলে অনেক ক্ষেত্রে গ্রোথ অপশন নেওয়া ট্যাক্স-প্ল্যানিংয়ের জন্য বেশি সুবিধাজনক হতে পারে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading