buzywithinfoBuzy With Info
Everything About Business
stckffigg

ব্যাংকিং খাতের কিছু স্টক বিক্রি করলেও হবে না ক্ষতি! কেনো বৃদ্ধিতে ধাক্কা খেতে পারে ব্যাংকিং সেক্টর? জানুন বিশেষজ্ঞদের মতামত

শেয়ার বাজারে গতি এবং বৃদ্ধি ফিরে এলেও অন্যদিকে অনিশ্চয়তার চাপ লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য একটি বিরাট অংশের বিনিয়োগকারীরা আশা করছেন যে বাজারে গতি অব্যাহত থাকবে। যদি অনিশ্চয়তা এবং অস্থিরতা বা ভলালিটির কারণে পতন দেখা দিলেও ভারতীয় শেয়ার বাজারে ‘বুল রান’ দেখা দেবেই। ২৩ জুলাই বাজেট পেশের পর বেশকিছু সেক্টরের স্টক যেমন দুর্দান্ত পারফর্ম্যান্স করছে। আর তাদের মধ্যে অন্যতম খাত হল ‘ব্যাংকিং সেক্টর’। ঠিক তেমন ভাবে কিছু খাতে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্যই যেকোনো অবস্থাতেই শেয়ার বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ক্রয় প্রবণতা ধরে রাখার কথা বলেন। তবে এক্ষেত্রে বৃদ্ধি দেখা গেলেও ‘ব্যাংক সেক্টর’- এর বিষয় স্টক হোল্ড করে রাখার তেমন জোর দিয়ে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। 

8 2

সাংবাদিকদের সাথে করা এক সাক্ষাৎকারে Trust Mutual Fund- এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার বা COI মিহির ভোর (Mihir Vora) বলেছেন, এই অবস্থায় ব্যাংকিং খাতে কিছু স্টক বিক্রি করলেও বিনিয়োগকারীর ক্ষতি হবে না। কারণ শেয়ার বাজারে বেশকিছু খাতে বিনিয়োগ করলে আগামীতে ভালো রিটার্ণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর গুরুত্বপূর্ণ খাতগুলির মধ্যে প্রথম পছন্দের হল ‘অটো সেক্টর’। সামগ্রিক ভাবে অটোমোবাইল খাতে নিরপেক্ষ অবস্থান দেখতে পাওয়া গেলেও অটো অ্যাঙ্কসিলরিজের খাত ওভারওয়েট অবস্থানে রয়েছে। সম্প্রতিকালেও সেক্টরটি খুব খারাপ পারফর্ম করছে না। তবে আগামীতে ইতিবাচক রিটার্ণ দিতে সক্ষম বলে জানিয়েছেন মিহির ভোরা। তাই এই খাতের প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আবশ্যক। 

ভোরের মতে অটো সেক্টরের পর বিনিয়োগকারীরা নিজের পোর্টফোলিও থেকে ব্যাংকিং সেক্টরের কিছু স্টক বাদ দিয়ে ফার্মা খাতের স্টকে বিনিয়োগ করতে পারেন। কারণ বর্তমানে খাতটি দূর্দান্ত পারফর্ম করছে। যার জন্য ‘ফার্মা সেক্টর’ বিনিয়োগের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। তাই বিনিয়োগকারীদের এই খাতের পছন্দসই স্টকে বিনিয়োগের বার্তা দিচ্ছেন Trust Mutual Fund- এর COI। তাঁর মতে ‘ফার্মা সেক্টর’ আগামীতে শেয়ার বাজারের অন্যতম সেরা পারফর্মকারী খাত হয়ে উঠতে পারে। তাই ইতিবাচক দৃস্টিভঙ্গি বজায় রাখা জরুরি। 

বর্তমানে ব্যাংকিং খাতে ভালো পারফর্ম্যান্স লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী দিনেও খাতটি ভালো পারফর্ম করবে কিনা সেই নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ Sandip Sabharwal এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের খাত ‘ব্যাংকিং সেক্টর’ হলেও, আগামীতে তা বৃদ্ধির ক্ষেত্রে বাঁধা পেতে পারে। আর এর অন্যতম কারণ হল লিক্যুইডিটি কভারেজ রেশিও সংক্রান্ত বিষয়। বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা জরুরি। সম্প্রতি RBI লিক্যুইডিটি কভারেজ রেশিওর নিয়মগুলি ঘোষণা করেছে, তবে তা চূড়ান্ত হয়নি। কিন্তু Sandip Sabharwal– এর ধারণা, আগামীতে এই কারণে অবশ্যই অনেক ব্যাংক সমস্যার সম্মুখীন হবে। আর তার নেতিবাচক প্রভাব শেয়ার বাজারে ‘ব্যাংকিং খাত’- এর গতিবিধীতে পড়বে। 

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading