buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

আগামী দিনে আরও বাড়তে পারে পতনের হার! কোন দুই সেক্টর এড়িয়ে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা?

সপ্তাহের প্রথমদিনে শেয়ার বাজারে বিরাট পতন লক্ষ্য করা গেছিল, দেশীয় বাজারের দুই প্রধান সূচক বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি সহ একাধিক দেশীয় সূচকে ধ্বস নামে। তবে আজ অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবারে ভারতীয় শেয়ার বাজারে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম সেশনে সেনসেক্স ০.৬৩% বা ৪৯৮.৬৪ পয়েন্ট বেড়ে ৭৯,২৫৮.০৮- এ এবং নিফটি ০.৫১% বা ১২১.৭০ পয়েন্ট বেড়ে ২৪,১৭৭.৩০- এ ট্রেড করছে। এমন অবস্থা বিনিয়োগকারীদের এবং বিশেষজ্ঞ মহলের একাংশ ইতিবাচক থাকলেও, এক বিরাট অংশ আশঙ্কা করছে পতনের। 

7 3

বাজারের সংশোধন এখনও শেষ হয়নি। তাই বিনিয়োগকারীদের ধৈর্যশীল হওয়ার কথা জানাচ্ছে বাজার বিশেষজ্ঞরা। সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে বাজার বিশেষজ্ঞ Sandip Sabharwal (সন্দীপ সবরওয়াল) বলেছেন. শেয়ার বাজরে সামান্য বৃদ্ধি হলেও পতনের আশঙ্কা রয়ে গেছে। যা কেবল এক বা দু দিনের নয় বেশ কিছু সময় ধরে পতন লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। যে কারণে বিনিয়োগকারীদের এই মুহুর্তে নতুনভাবে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে বলেছে। Sabharwal- এর মতে খুব বেশি সময় নেবে না শেয়ার বাজার, সংশোধন সম্পূর্ণ শেষ হলে ভারতীয় দুই মূল সূচকে টানা গতি লক্ষ্য করা যাবে। 

বাজারে অস্থিরতা একটা দেখা দিলেও বেশকিছু খাতে দারুণ গতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু খাতে বিশেষ সতর্ক থাকার কথা বলছেন বিনিয়োগকারীদের। IKIGAI Asset Manager (সম্পদ ব্যবস্থাপক) হোল্ডিং প্রাইভেট লিমিটেড- এর বিশেষজ্ঞ Pankaj Tibrewal (পঙ্কজ টিব্রেওয়াল) বলেছেন, তার দৃষ্টিভঙ্গি অনুসারে বর্তমানে প্রতিরক্ষা ও রেলওয়ে সেক্টরের স্টকগুলি বিনিয়োগকারীদের এড়িয়ে চলা উচিত। কারণ এই দুই খাতের স্টকে স্পষ্ঠ ভাবেই অতিরিক্ত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা যুক্তিসঙ্গত নয়। তাই Tibrewal এই খাতগুলিতে এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার সাথে বিনিয়োগকারীদের রিক্স ম্যানেজমেন্টের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। 

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading