buzywithinfoBuzy With Info
Everything About Business
Foreign Direct Investment

২০২৪ সালে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ ‍১৭% বেড়ে ৩৭.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে! চলতি বছরের জন্য কী আশা করা যাচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় কোম্পানিগুলি বিশ্বব্যাপী তাদের ব্যবসায়িক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। দেশীয় সংস্থাগুলির বহির্মুখী প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা OFDI (Outward Foreign Direct Investment) ২০২৪ সালে প্রায় ১৭% বেড়ে ৩৭.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালে মোট বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ৩২.২৯ বিলিয়ন ডলার। যার থেকে গত বছর (২০২৪ সালে) ৫.৩৯ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। এর থেকে এও জানা যাচ্ছে যে, ভারতীয় কোম্পানিগুলি তাদের প্রবৃদ্ধির মডেলগুলিকে বৈচিত্র্যময় করছে।

July 18 New in article ads By Sir

OFDI তিনটি উপাদানে বিনিয়োগ রেখেছে, যথা- ইক্যুইটি ডেট, গ্যারান্টি ইস্যু। গত ক্যালেন্ডার বছরে স্থানীয় কোম্পানিগুলির ইক্যুইটি আকারে বিদেশী FDI ছিল ১২.৬৯ বিলিয়ন ডলার। যা তার আগের বছরের বিনিয়োগ মূল্য ৯.০৮ বিলিয়ন ডলার থেকে ৪০% বেশি। ডেট বিভাগের অধীনে ভারতীয় কোম্পানিগুলির OFDI ২০২৪ সালে ছিল ৮.৭ বিলিয়ন ডলার। যা ২০২৩ সালের ৪.৭৬ বিলিয়ন ডলার থেকে বেশি। অবশ্য দেশীয় সংস্থাগুলির দ্বারা জারি করা গ্যারান্টি ইস্যু ২০২৪ সালে কমে ১৬.২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা তার আগের ক্যালেন্ডার বছরে ১৮.৪৪ বিলিয়ন ডলার ছিল।

আবার জানা যাচ্ছে যে ভারতীয় কোম্পানিগুলি বিদেশী বাজারে হোটেল, নির্মান, উৎপাদন, কৃষি, খনি এবং পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগ করে। আর ODI (Overseas Direct Investment)-এর মাধ্যমে মোট আর্থিক প্রতিশ্রুতি প্রাপ্ত দেশগুলি হল সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র (US), মার্কিন যুক্ত রাজ্য (UK), সংযুক্ত আরব আমিরাত (UAE), সোদি আরব, ওমান এবং মালয়েশিয়া। ভারতীয় কোম্পানিগুলি তাদের নিজস্ব সহায়ক সংস্থাগুলিতে বিনিয়োগ করছে, যা ইঙ্গিত দেয় যে তারা বাইরেও নিজেদের সম্প্রসারণ করছে।
তথ্য দেখায় যে ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে। আর দেশের ২৫% প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ এসেছে মরিশাস রুটের মাধ্যমে। তারপরে সিঙ্গাপুর ২৪%, US-এর থেকে ১০% এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩%। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড বা DPIIT-এর সচিব অমরদীপ সিং ভাটিয়া বলেন, এই ট্রেন্ডে এটা স্পষ্ট যে ২০২৫ সালেও ভারতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আশানুরূপ হবে। পরিকাঠামো উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতির ফলে আরও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আসবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading