Article By – সুনন্দা সেন

গতকাল (১৭ অক্টোবর) বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি মার্কেটে ৩০৯ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টক ক্রয়ের মাধ্যমে। একই সময় দেশীয় প্রাতিষ্টানিক বিনিয়োগকারীরা (DIIs) নেট ১,৫২৭ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন। অস্থায়ী বিনিময় তথ্য অনুসারে, দেশীয় বিনিয়োগকারীরা ১৬,৮৬০ কোটি টাকার শেয়ার কিনেছেন এবং ১৫,৩৩৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিদেশী বিনিয়োগকারীরা ১৪,৫০৫ কোটি টাকার শেয়ার কিনেছেন, যেখানে তারা একই দিনে মোট ১৪,১৯৬ কোটি টাকা মূল্যে শেয়ার বিক্রি করেছেন। আর এর দ্বারা ভারতীয় সূচকগুলি শক্তিশালী নোটে চলতি সপ্তাহের বিনিময় শেষ করেছে।
বিশেষ করে শীর্ষস্থানীয় ব্যাংকিং খাতের শেয়ারগুলিতে জোরালো ক্রয় প্রবণতা লক্ষ্য করা গেছে, যার কারণে ব্যাংক নিফটি নতুন মাইলফলক অর্জন করার লক্ষ্যে রয়েছে। গতকাল বাজার সমাপ্তির সময় BSE সেনসেক্স ৪৮৪.৫৩ পয়েন্ট বা ০.৫৮% বৃদ্ধি পেয়ে ৮৩,৯৫২.১৯-এ স্থির হয়েছে। যেখানে NSE নিফটি ১২৪.৫৫ পয়েন্ট বা ০.৪৯% বেড়ে ২৫,৭০৯.৮৫-এ লেনদেন শেষ করেছে। দীপাবলি এবং সপ্তাহিক ছুটির কারণে ভারতীয় ইক্যুইটি মার্কেট বন্ধ থাকবে। অবশ্য চলতি সপ্তাহের শেষে ভারতীয় শেয়ার বাজার ইতিবাচক প্রবণতার সাথে উচ্চ নোটে লেনদেন শেষ করেছে। আশা করা হচ্ছে আগামী সেশনেও এই প্রবণতা অব্যহত থাকবে।
দেশীয় বিনিয়োগকারীরা চলতি বছরে সর্বত্র ইক্যুইটি বাজারের প্রতি মনোভাব পজেটিভ রাখলেও ভূ-রজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অস্থিরতা এবং মার্কিন শুল্ক আরোপের কারণে গড়ে ওঠা পরিস্থিতিতে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজারের নেট বিক্রেতা হয়ে উঠেছিল। তবে বর্তমানে FIIs ভারতীয় বাজারের প্রতি তাদের মনোভাব ইতিবাচক রেখেছে। চলতি সপ্তাহে তাদের ইক্যুইটি মার্কেটে মোট ক্রয় এবং বিক্রয়ের পরিসংখ্যান হলো
| তারিখ | মোট ক্রয় | মোট বিক্রয় | নেট ক্রয় / বিক্রয় |
| ১৩ অক্টোবর, ২০২৫ | ৮,০৮৫.৪১ কোটি টাকা | ৮,৩২৫.৫১ কোটি টাকা | -২৪০.১০ কোটি টাকা |
| ১৪ অক্টোবর, ২০২৫ | ১০,৮৪৭.৮১ কোটি টাকা | ১২,৩৫৬.৩৯ কোটি টাকা | -১,৫০৮.৫৩ কোটি টাকা |
| ১৫ অক্টোবর,২০২৫ | ১৪,০১৩.৫৪ কোটি টাকা | ১৩,৯৪৪.৯০ কোটি টাকা | ৬৮.৬৪ কোটি টাকা |
| ১৬ অক্টোবর,২০২৫ | ১৪,৭৩৯.১৪ কোটি টাকা | ১৩,৭৪১.৮৫ কোটি টাকা | ৯৯৭.২৯ কোটি টাকা |
| ১৭ অক্টোবর, ২০২৫ | ১৪,৫০৫.২৭ কোটি টাকা | ১৪,১৯৬.২৯ কোটি টাকা | ৩০৮.৯৮ কোটি টাকা |




