buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

ভারতীয় স্টক বিক্রি করার বিপরীতে তিনটি স্টকে আগ্রহ দেখাচ্ছে বিদেশী বিনিয়োগকারীরা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক মার্কেট এবং বিনিয়োগকারীদের জন্য চমকপ্রদেয় ছিল। চলমান শুল্ক যুদ্ধ এই সময়েই তীব্র ছিল। এর সাথে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন সহ একাধিক বিষয় ভারতীয় বাজারের উপর প্রভাব ফেলেছে। বিশেষ করে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs এই সময়েই তীব্র হারে শেয়ার বিক্রি করে চলেছিল। সেপ্টেম্বর প্রান্তিকে FII ৭৬,৬০৯ কোটি টাকা ভারতীয় ইক্যুইটি বিক্রি করেছে। যারপর কেবল ইক্যুইটি বিভাগের নয়, সামগ্রিকভাবে নেট বিক্রেতা হয়ে উঠেছে। আরও জানা যায় যে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার অফলোড জুন প্রান্তিকে তাদের করা ভারতীয় ইক্যুইটি মার্কেটে বিনিয়োগের থেকেও বেশি। 

5 2

অবশ্য সেই সময় FII-গুলি কিছু নির্বাচিত স্টক কিনেছেন। যার দরুণ তাদের বিনিয়োগ কোম্পানিগুলিতে সামগ্রিক হোল্ডিং ২৫%-এর উপরে নিয়ে গেছে। যা আপাত দৃষ্টিতে দেশীয় ইক্যুইটি মার্কেটের ক্ষেত্রে তাদের বিপরীত কর্মকান্ড। তবে চলুন ওই নির্দিষ্ট শেয়ারগুলির বিষয় জেনে নেওয়া যাক, –

  1. ইয়েস ব্যাংক লিমিটেড: সেপ্টেম্বরে এই ব্যাংকিং স্টকে FII-গুলি সবচেয়ে বেশি বিনিয়োগ করে এবং তাদের শেয়ারের পরিমাণ ২০%-এ উন্নীত করে। যার ফলে বর্তমানে এই কোম্পানির স্টকে FII-দের অংশীদারিত্ব দাঁড়িয়ে ৪৪.৯৫%-এ। আর আমরা জানি যে ইয়েস ব্যাংক বাজার মূলধনের দিক থেকে ষষ্ঠ বৃহত্তম সরকারি ব্যাংক। 
  1. পয়সালো ডিজিটাল লিমিটেড (PAISALO):  এই নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল সেপ্টেম্বর প্রান্তিকে FII-গুলির দ্বারা প্রাপ্ত বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় বৃ্হত্তম অংশীদার। বিদেশী বিনিয়োগকারী নন-ডিপোজিট গ্রহনকারী এই কোম্পানিতে দ্বিতীয় ত্রৈমাসে তাদের শেয়ার অংশীদারিত্ব ১২.৮১% বৃদ্ধি করে এবং বর্তমানে তা ২০.৮৯%-এ দাঁড়িয়েছে। ছোট ব্যবসায়িক ঋণ (লোন) ছাড়াও পয়সালো ডিজিটালি ৫কোটি টাকা পর্যন্ত কর্পোরেট ঋণ প্রদান করে। 

মেডি অ্যাসিস্ট হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড (MEDI ASSIST):  স্বাস্থ্য প্রযুক্তি এবং বীমা প্রযুক্তি পরিষেবা প্রদানকারি এই কোম্পানিটি সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য FII-এর শীর্ষ পছন্দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। FIIs মেডি অ্যাসিস্টে তার অংশীদারিত্ব ১১.৯০% বৃদ্ধি করায় বর্তমানে মোট অংশীদারিত্ব ২৫.৮৩%-এ পৌঁছেছে। মেডি অ্যাসিস্ট বিভিন্ন বীমা কোম্পানির সাথে সহযোগিতার মাধ্যমে নিয়োগকর্তা, রিটেইল মেম্বার এবং জনস্বাস্থ্য প্রকল্পগুলির জন্য স্বাস্থ্য বীমা পরিচালনায় নিযুক্ত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading