buzywithinfoBuzy With Info
Everything About Business
sharefigi

বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরেছে? দেখে নিন বিশেষজ্ঞদের মতামত

ভারতীয় শেয়ার বাজারে টানা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মূল দুই সূচক Nifty এবং Sensex উচ্চতা স্পর্শ করেছে। আর এর কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে বিগত কয়েক দিনে দেশীয় খুচরা বিনিয়োগকারীদের তরফ থেকে আসা বিপুল পরিমাণে বিনিয়োগ। সাথে আরও জানান যে, ৪ জুন, ২০২৪ থেকে ভারতীয় stock বাজারে খুচরা বিনিয়োগকারীরা রেকর্ড পরিমাণে অর্থ বিনিয়োগ করেছেন। শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া গেলেও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগের মতো বিনিয়োগে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া যায়নি।

6

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়ার সাথে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিলেন। অবশ্য সম্প্রতি পুনরায় তাদের ভারতীয় stock বাজারে বিনিয়োগ করতে দেখা যাচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন উঠে আসছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কী পুনরায় দেশের stock বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে আসতে শুরু করেছে? এই বিষয়ে নানান বাজার বিশেষজ্ঞদের সাথে এই বিষয়ে Elixir Equities –এর ডিরেক্টর দীপন মেহেতা (Dipan Mehta) নিজের মতামত সংবাদ মাধ্যমের সাথে শেয়ার করেছেন। 

সরকারি প্রকল্পের কোর্স

তাঁর মতে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজারে ফিরে আসছেন। তবে এখনো পর্যন্ত শেয়ার বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে পাননি। সাথে আরও বলেন বিদেশী বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত স্টক বিক্রি করে চলেছেন এবং তাদের দৃষ্টিভঙ্গিতেও কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্য বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছেন, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে পেয়েছেন। তবে Dipan Mehta বলেছেন, লার্জক্যাপ স্টকগুলি ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করতে শুরু করলে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে পাবেন। 

Stock

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading