Article By – সুনন্দা সেন

২০২৫-২৬ অর্থবছরে ভারতীয় শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের বড়সড় বিক্রির বিপরীতে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শক্তিশালী লেনদেন চালিয়েছে। দেশীয় বিনিয়োগের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড, বিমা-সংস্থা (insurance company), ব্যাংক ও অণ্যান্য দেশীয় প্রতিষ্ঠান রয়েছে। যার থেকে পুরো অর্থবছরে রেকর্ড ৮.০৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। অন্যদিকে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FIIs প্রায় ১.৮১ লক্ষ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছে। অর্থাৎ FIIs যতটা বিক্রি করেছে, যার বিপরীতে DIIs-এর বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৩৪৭% বেশি। আর এই প্রবণতা ভারতীয় বাজারে দেশীয় পুঁজি ক্রমবর্ধমান গুরুত্বকে সামনে এনেছে।
বিদেশী বিনিয়োগকারীরা বিশ্ববাজারের অনিশ্চয়তা, মূল্যায়ন, ভূ-রাজনৈতিক পরিস্থিতি (Geopolitical Situation) এবং অন্যান্য বৈশ্বিক কারণের জেরে অর্থ তুলে নিলেও, দেশীয় বিনিয়োগকারীদের ধারাবাহিক ক্রয় সেই চাপ অনেকটাই সামলে দিয়েছে। বিশেষ করে মিউচ্যুয়াল ফান্ড নিয়মিত বিনিয়োগ এবং SIP-এর প্রবাহ DIIs-এর হাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের শক্তি বাড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছর (FY26)-এ মাসিক SIP অবদানও রেকর্ড ৩২,০৮৭ কোটি টাকাতে পৌঁছেছিল। এর ফলে ভারতীয় শেয়ারবাজারের গতিপথে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর বাজারের স্থিতিশীলতা এখন শুধুমাত্র বিদেশী বিনিয়োগের উপর নির্ভরশীল নয়।
বিশেষজ্ঞদের কাছে এই পরিস্থিতির সবচেয়ে বড় বার্তা হল, ভারতের শেয়ারবাজারে ধীরে ধীরে বিদেশী বিনিয়োগকারীদের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় পুঁজির উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে। ২০২৫-২৬ অর্থবছরে FIIs প্রায় ১.৮১ লক্ষ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করলেও DIIs প্রায় ৮.০৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে। অর্থাৎ DII প্রায় ৩৪৭% বেশি। এদিকে বিশেষজ্ঞদের মতে, FII-এর ভূমিকা শেষ হয়ে যায়নি; বরং মূল পরিবর্তন হল দেশীয় বিনিয়োগকারীদের শক্তিশালী উপস্থিতি এখন বিদেশী পুঁজির বহিঃপ্রবাহের ধাক্কা অনেকটাই শোষণ (Exploitation) করতে পারছে। যা ভারতীয় বাজারের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা।




