buzywithinfoBuzy With Info
Everything About Business
Private Equity

প্রাইভেট ইক্যুইটি ভেঞ্চার – ক্যাপিটালে ফান্ড বিনিয়োগ হ্রাস পেয়েছে! চলতি বছরের এই পর্যন্ত বিনিয়োগের পরিমাণ কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

প্রাইভেট ইক্যুইটি ভেঞ্চার – ক্যাপিটাল বা PE-VC কোম্পানির বিনিয়োগ গত ছয় বছরের তুলনায় চলতি বছর ২০২৪- এ সবচেয়ে কম হতে পারে। ২০২৩ সালে অনুমান করা হয়েছিল যে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কোম্পানির বিনিয়োগ আসবে ৩২.৮ বিলিয়ন ডলার। তবে মনে করা হচ্ছে যে অনুমানের বিনিয়োগ সীমা অতিক্রম করতে ব্যার্থ হবে PE-VC। কারণ ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রাইভেট ইক্যুইটি ভেঞ্চার – ক্যাপিটালে ফান্ড বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৬ বিলিয়ন ডলার। 

9

রিসার্চ সংস্থা ভেঞ্চার ইন্টেলিজেন্স দ্বারা প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি, মে এবং জুন মাসে কোম্পানিটি ৩.৫ বিলিয়ন ডলার করে বিনিয়োগের সম্মুখীন হয়েছে। অন্যান্য মাসে PE-VC ১.৬ বিলিয়ন ডলার থেকে ২.৭ বিলিয়ন ডলারের মধ্যে বিনিয়োগ দেখেছে। বিশ্লেষকরা বলেছেন যে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের মেগা ডিলে হ্রাস, বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রভাব এবং ডিনোমিনেটর প্রভাব সহ একাধিক কারণে প্রাইভেট ইক্যুইটি ভেঞ্চার – ক্যাপিটাল বার্ষিক বিনিয়োগে সামগ্রিক হ্রাসে অবদান রেখেছে। 

ভেঞ্চার ইন্টেলিজেন্সের মতে, PE-VC বিনিয়োগ ২০২১ সালে সর্বোচ্চ ৬৪.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  যা ২০১৯ সালের পর সর্বোচ্চ বিনিয়োগ। যদিও, পরবর্তী তিন বছরে তা অনেকটা কমেছে। ভেঞ্চার ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা অরুণ নটরাজন বলেছেন, মেগা ডিলগুলিতে তীব্র পতন (১০০ মিলিয়ন ডলারের উপরে PE-VC বিনিয়োগ) সামগ্রিক বিনিয়োগের মূল্য হ্রাসের প্রধান কারণ। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading