buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গোল্ড ETF-এর উত্থানের ফলে বিশ্বব্যাপী সোনায় বিনিয়োগ ১৭০% বৃদ্ধি পেয়েছে; কী জানালো মতিলাল ওসওয়ালের রিপোর্ট?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মতিলাল ওসওয়াল প্রাইভেট ওয়েলথের মে আলফা স্ট্র্যাটেজিস্ট রিপোর্ট অনুসারে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী সোনার বিনিয়োগের চাহিদা সর্বোচ্চে পৌঁছেছে। যা মূলত সোনা বা গোল্ড ETF-এর প্রবাহে ব্যাপক বৃদ্ধির ফলে ঘটেছে। বিনিয়োগের চাহিদা বার্ষিক ভিত্তিতে ১৭০% বৃদ্ধি পেয়েছে। যা সাম্প্রতিক বছরগুলিতে মধ্যে সবচেয়ে শক্তিশালী ত্রৈমাসিক বৃদ্ধির মধ্যে একটি। আর এটির পেছনের কারণ হল ভূ-রাজনৈতিক উত্তেজনা, শুল্ক যুদ্ধ (tariff wars) এবং দুর্বল মার্কিন ডলারের জন্য সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। আর এই সময় মোট সোনার সরবরাহ ১% বৃদ্ধি পেয়ে ১,২০৬ টনে পৌঁছেছে। 

July 18 New in article ads By Sir

সোনার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর কারণে সোনার বাজার মূল্য ৪০% বৃদ্ধি পেয়েছে। এই সময় সোনা-সমর্থিত  ETF-গুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ETF হোল্ডিং ২২৬ টন বৃদ্ধি পেয়েছে। যার ফলে মোট ETF গোল্ড মজুদ ৩,৪৪০ টনে দাঁড়িয়েছে। CEB আরও সুদের হার কমানোর প্রত্যাশার কারণে ইউরোপ ৫৫ টন সোনা মজুদ করেছে। অন্যদিকে এশিয়া ৩৪ টন সোনা মজুদ করেছে। যার প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রতি চীনা তহবিলগুলির প্রতিক্রিয়া। আর কেবল ভারতের ETF গোল্ডের মজুদও ১১% বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়। 

কেন্দ্রীয় ব্যাংকগুলি সক্রিয় ক্রেতা হিসেবে কাজ করেছে। তাদের রিজার্ভে ২৪৪ টন গোল্ড মজুদ করেছে। যদিও তার পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় সামান্য কম। কিন্তু এই চাহিদা পাঁচ বছরের ত্রৈমাসিক গড়ের চেয়ে ২৪% বেশি ছিল এবং বিনিয়োগকারীরা সংকটের হেজ হিসেবে সোনার প্রতি অব্যাহত আস্থা দেখিয়েছে। আর উদীয়মান বাজারগুলি কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়কে প্রাধান্য দিয়েছে। কারণ চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অনেকগুলি মার্কিন সম্পদের এক্সপোজার হ্রাস করেছে। ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) মার্চ মাসে তার সোনার রিজার্ভ ০.৬ টন বৃদ্ধি করেছে। যার ফলে এর মোট রিজার্ভ রেকর্ড ৮৭৯.৬ টনে পৌঁছেছে। এটি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ১১.৭%।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading