নিজের বর্তমানকে গুছিয়ে নেওয়ার সাথে ভবিষ্যতের অর্থনৈতিক জীবনকে সুরক্ষিত রাখতে কিছু না কিছু স্কিম বেছে নিয়ে থাকেন বিনিয়োগের জন্য। আর বিনিয়োগকারিরা সরকার নিয়ন্ত্রিত ব্যাংক এবং স্কিমে বিনিয়োগ করার পাশাপাশি Stock market, Mutual fund-এ বিনিয়োগ করে থাকেন। এছাড়াও অনেক বিনিয়োগকারী আছেন যারা অর্থ বিনিয়োগের সাথে বিভিন্ন প্রকার ধাতুতে বিনিয়োগ করে থাকেন। আর ধাতুতে বিনিয়োগ করার সময় প্রথমেই যে দুটি ধাতুর নাম মাথায় আসে তা হল Gold ও Silver। কিন্তু জানেন কি কোন ধাতু আপনাকে বিপুল অংকের লাভ দেখাতে পারে?

সোনার প্রতি ভারতীয়দের সম্পর্ক বহু পুরনো। এছাড়া প্রতি সাধারণ মানুষের এই হলুদ ধাতুর প্রতি আকর্ষন রয়েছে। আর তা সময়ের সাথে বৃদ্ধিও পাচ্ছে। নারী- পুরুষ উভয়েই সোনার গহনা পছন্দ করেন। শুধু তাই নয় অনেকেই আছেন যারা সোনার বার, সোনার কয়েন কিনে থাকেন বিনিয়োগের জন্য। অন্যদিকে এই বিনিয়োগের বিষয় রুপোও নেই পিছিয়ে। বর্তমানে রুপোর চাহিদা তুলনামূলক ভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর আশা করা যাচ্ছে যে রুপোর চাহিদা আগামী দিনে আরও বাড়বে।
বিদেশী বাজারে মূল্যবান ধাতুর মধ্যে সোনার দাম অনেকটা কমেছে। যার দরুন আজ বাজারে ২৪ ক্যারাট সোনার দাম ৭,১৬৮/গ্রাম এবং ২২ ক্যারাট সোনার দাম ৬,৯২৪/গ্রাম। অন্যদিকে প্রতি কেজি রুপোর দাম ৬০০ টাকা বেড়েছে। বর্তমানে ১ কেজি রুপোর দাম ৯৫,১০০ টাকা। যা গত ট্রেডিং সেশনে ৯৪,৫০০ টাকা ছিল।

অবশ্য ধাতু কেনার সময় এক দাম থাকে আর বিক্রির সময় অধিকাংশ বারেই কম মূল্যে বিক্রি করতে হয় । অবশ্য গত ১০ বছরে সোনার দাম প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। তাই ধৈর্য্য ধরলে ভালো লাভ পাওয়া যাবে। কিন্তু এটিও মিউচ্যুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে মতো একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বাজার বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এটিও একটি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। এছাড়া সকলের কাছে সোনা বা রুপোতে বিনিয়োগ করার মতো বিপুল অর্থ থাকে না।
যে সকল বিনিয়োগকারীরা স্বল্প বিনিয়োগে বিপুল অর্থের রিটার্নের আশায় রয়েছে তারা Central Government schemes এ বিনিয়োগ করতে পারেন। সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না এবং এক সময় বিপুল অর্থের প্রয়োজনও দরকার পড়ে না। কারণ মাসিক নূন্যতম ৫০০ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করার সুবিধা পেয়ে থাকেন। এছাড়া প্রত্যেক প্রয়োজন এবং অসুবিধার উপর ভিত্তি করে ভারত সরকার ভিন্ন ভিন্ন স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



