buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

লাফিয়ে বাড়লো সোনার দাম, সস্তা এখন রূপো! আজ দেশের বিভিন্ন শহরে সোনার দাম কত? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অনিশ্চয়তা এবং দুর্বল মার্কিন ডলার (USD)-এর মধ্যে সোনার দাম বেড়েছে। বিনিয়োগকারীদের মতে ইক্যুইটি বাজারে অস্থিরতা বৃদ্ধির সাথে সাথে সোনা-রূপোর নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে স্থান আরও পক্ত করেছে। রিটার্ন বিবেচনা করলে সোনার দাম বার্ষিক ভিত্তিতে (YOY) প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগ ক্ষেত্রে ২০০১ সাল থেকে এটি ১৫% CAGR রিটার্ন দিয়েছে। এছাড়া তথ্যানুসারে, ১৯৯৫ সাল থেকে এই পর্যন্ত সোনা মুদ্রাস্ফীতিকে ২% থেকে ৪%-এরও বেশি ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের অক্ষয় তৃতীয় থেকে ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া পর্যন্ত সোনার দামের পাশাপাশি রূপোর দাম বৃদ্ধি পেয়েছে ১৫.৬২%। 

July 18 New in article ads By Sir

বিনিয়োগকারীদের তাদের আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনীয়তা পর্যালোচনা করা উচিত এমন অবস্থায়। আর আদর্শভাবে তাদের পোর্টফোলিওতে সোনা-রূপো অন্তর্ভুক্ত করার আগে একজন আর্থিক ব্যবস্থাপকের সাথে পরামর্শ করা উচিত। অফিসিয়াল ওয়েবসাইট দেখায় যে আজ সকালে MCX সোনার বা গোল্ড ইনডেক্স ছিল ৯৬,৪০০ টাকা / ১০ গ্রাম। অন্যদিকে MCX রূপোর দাম ছিল ৯৭,৯৩৪ টাকা/কেজি। নীচে দেওয়া হল দেশের পরিচিত শহরে সোনার দামের তালিকা। অবশ্য মনে রাখবেন খুচরা গ্রাহকদের জন্য জুয়েলাররা বিলের সাে মেকিং চার্জ, টেক্স এবং GST অ্যাড করতে পারেন। যা চূড়ান্ত মূল্য বাড়িয়ে দিতে পারে। – 

  1. মুম্বাইতে ১০গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,২৪০ টাকা। 
  1. দিল্লীতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,৯০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা দাম ৯৫,৪৫০ টাকা।
  1. কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৬,২৯০ টাকা।
  1. চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৯০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৪,৪০০ টাকা।
  1. ব্যাঙ্গালোরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১,০৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৬০০ টাকা। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading