Article By – সুনন্দা সেন

এই সপ্তাহে MCX-এ হলুদ ধাতুর দাম বেড়েছে। যেখানে মার্কিন ফেডের সুদের হার কমানোর আশার মধ্যে শুক্রবার বা ১২ সেপ্টেম্বর রূপার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এমনকি আজকেও সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী। রিটার্নের দিক থেকে সোনার দাম এক বছর ধরে প্রায় ৪২% বেড়েছে। এছাড়া শেষ দশ বছরে অর্থাৎ ২০০৫ সালের ৭,৬৩৮ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ১,০০,০০০ টাকায় পৌঁছেছে। ২০ বছরের মধ্যে ১৬ বছর সোনা চিত্তাকর্ষক রিটার্ন প্রদান করেছে বিনিয়োগকারীদের। রুপোর দাম স্থিতিশীল রয়েছে। কিছু সময় ধরে প্রতি কেজি রুপোর ১ লক্ষ টাকার উপরে রয়েছে। গত বিশ বছরে (২০০৫-২০২৫) এই ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে ৬৬৮.৮৪% বৃদ্ধি পেয়েছে।
ইন্ডিয়ান বুলিয়ন অ্যাসোসিয়েশন (IBA) এর তথ্য অনুসারে, শুক্রবারের অধিবেশন শেষে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,০৯,৮০০ টাকা, অর্থাৎ আজকেও ওই দাম রয়েছে। যেখানে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,০০,৬৫০ টাকা। আবার IBA ওয়েবসাইট অনুসারে, আজ রুপোর দাম কেজি প্রতি ১,২৮,৭১০ টাকা (রূপা ৯৯৯ ফাইন)। আজ বিভিন্ন শহরে সোনার দাম,
সোনার দাম | ১০ গ্রাম সোনার দাম টাকায় | ||
| ২৪ ক্যারেট | ২২ ক্যারেট | ১৮ ক্যারেট | |
| দিল্লি | ১,০৯,৪১০ | ১,০০,২৯২.৫ | ৮২,০৫৭.৫ |
| মুম্বাই | ১,০৯,৬০০ | ১,০০,৪৬৬.৭৭ | ৮২,২০০ |
| কলকাতা | ১,০৯,৪৬০ | ১,০০,৩৩৮.৩ | ৮২,০৯৫ |
| ব্যাঙ্গালোর | ১,০৯,৭৫০ | ১,০০,৫৪৯.২ | ৮২,২৬৭.৫ |
| চেন্নাই | ১,০৯,৯২০ | ১,০০,৭৬০ | ৮২,৪৪০ |
| হায়দ্রাবাদ | ১,০৯,৭৮০ | ১,০০,৬৩১.৭ | ৮২,৩৩৫ |
| আমেদাবাদ | ১,০৯,৭৫০ | ১,০০,৬০৪.২ | ৮২,৩১২.৫ |




