Article By – সুনন্দা সেন

সাম্প্রতিক মার্কিন ডলার সূচকের দৃঢ়ভাবে হ্রাস এবং মার্কিন ট্রেজারি ইল্ডের পতনের ফলে বিশ্বব্যাপী মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ১ আগস্টের সময়সীমার আগে বিনিয়োগকারী দেশের সাথে বাণিজ্য আলোচনায় নজর রাখছে। এছাড়া সপ্তাহের শেষে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হার ২% এ স্থিতিশীল রাখবে বলে আশা করা হচ্ছে। এমন অবস্থায় সোনা একটি নিরাপদ আশ্রয়, তবে আন্তর্জাতিক বাজারের সুদের হার, আমদানি শুল্ক, কর এবং বিনিময় হারের ওঠানামা মূলত ভারতের সোনার দামকে প্রভাবিত করে। যে কারণে আজ ভারতীয় সোনার বাজারে দাম হ্রাস পেতে দেখা যাচ্ছে।
সোমবার (২৮ জুলাই, ২৫) সকালে ট্রাম্পের শুল্ক আরোপের সময়সীমা এগিয়ে আসার সাথে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে ১,০০,০৯০ টাকায় দাড়িয়েছে। যেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯১,৭৬৩ কোটি টাকা। দেশের শীর্ষ শহরগুলিতে সোনার দাম: –
শহরর নাম | ১০ গ্রাম সোনার দাম | |
| ২৪ ক্যারেট | ২২ ক্যারেট | |
| দিল্লি | ১,০০,০৭০ টাকা | ৯১,৬২৩ টাকা |
| মুম্বাই | ৯৯,৯৪৭ টাকা | ৯১,৬০৭ টাকা |
| কলকাতা | ৯৯,৯৪৫ টাকা | ৯১,৬১৫ টাকা |
| চেন্নাই | ৯৮,৫৮০ টাকা | ৯০,৩৬৫ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯৮,২০০ টাকা | ৯০,১৩৬ টাকা |
ট্রেডিং ইকোনমিক্স অনুসারে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য প্রতি আউন্স প্রায় ৩,৩৩৬.৭৫ মার্কিন ডলার। যা আগের দিনের তুলনায় সামান্য ০.০৩% কম। আজ সারা দিনে সোনার দাম তুলনামূলক ভাবে বেশি বা সর্বোচ্চ ওঠানামা করতে পারে। গোল্ড ফিউচারের দাম ০.১% কমে প্রতি আউন্স ৩৩৩২.৫০ মার্কিন ডলার হয়েছে। অবশ্য মার্কিন ডলার সূচক ০.১% কমেছে। যা ইঙ্গিত দেয় যে সোনার দাম বাড়তেও পারে। এছাড়া আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দাঁম বৃদ্ধি পেয়েছে। স্পট সিলভারের দাম ০.১% বেড়ে প্রতি আউন্স ৩৮.১৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।




