buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

আন্তর্জাতিক মার্কেটে সপ্তাহের সর্বনিম্ন স্তরে নামলো সোনা, রূপোর দাম! আজ কত কমলো দুই ধাতুর দাম? জেনে নিন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গত কয়েক সপ্তাহে দামের বৃদ্ধি এবং অপরিবর্তিত স্তরের মাঝে আজ আন্তর্জাতিক মার্কেটে সপ্তাহের সর্বনিম্ন স্তরে সোনার দাম। উল্টো দিকে দেখা যাচ্ছে ডলার সূচক (Index)-এ দূরন্ত গতি। যার জন্য লক্ষীবারে (বৃহস্পতিবার) হলুদ ধাতুর মূল্য নিম্নগামী হয়েছে। আজ (২৯মে, ২০২৫) আন্তর্জাতিক বাজারে স্পষ্ট গোল্ডের দাম ০.৫% কমে প্রতি আউন্স ৩,২৬২.৯৯ মার্কিন ডলার হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে স্পষ্ট গোল্ডের দাম ২০মে-এর পর সর্বনিম্ন স্তরে নেমে গেছে। এছাড়া মার্কিন গোল্ড ফিউচারের মূল্যও ১.১% কমে প্রতি আউন্স ৩,২৫৯.৫০ ডলার হয়েছে। আজ গোল্ড ফিউচারের দাম ০.৬৭% হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রামের দাম ৯৪,৬৩৫ টাকায় দাঁড়িয়েছে। 

6 2

সর্বদা সোনার দাম ও ডলার সূচক বিপরীত মুখী এবং সেই মতনই কাজ করে। অর্থাৎ ডলার সূচক বৃদ্ধিতে বা শেয়ার বাজার উর্ধ্বমুখী হয়। আবার নিম্নমুখী হলে সোনার দাম বৃদ্ধি পায়। আজও ডলারের সূচকে দ্রুত বৃদ্ধি দেখা গিয়েছে। সূচকটি আজ প্রায় ০.৫% বৃদ্ধি পেয়ে সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যার জন্য সোনার দাম আজ হ্রাস পেয়েছে। কারণ বিশ্বের বৃহত্তম গোল্ড সাপোর্টেড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR গোল্ড ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল (২৮মে) তাদের হোল্ডিংয়ের পরিমাণ ০.৩৪% বৃদ্ধি পেয়ে ৯২৫.৬১ মেট্রিক টনে পৌঁছেছিল। আর তার আগের দিন ETP-এ হোল্ডিংয়ের পরিমাণ ছিল ৯২২.৪৬ মেট্রিক টন। 

কেবল সোনা নয়, আজ আন্তর্জাতিক বাজারে কমেছে রূপোর দর। এদিন স্পষ্ট সিলভারের দাম ০.২% হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩২.৯৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আজ (২৯মে,২০২৫) জুলাইয়ের সিলভার ফিউচারের মূল্য ০.৩৫% পেয়ে প্রতি কিলো গ্রামের দাম ৯৭,৫৯৮ টাকায় পৌঁছেছে। অর্থাৎ আজ এটি রয়েছে উর্ধ্বমুখী। এছাড়া স্পট প্যালডিয়ানের মূল্য ০.৩% বেড়ে প্রতি আউন্স ৯৬৪.৭৫ মার্কিন ডলার হয়েছে এবং স্পষ্ট প্ল্যাটিনামের দাম প্রতি আউন্স ছিল ১,০৭৪.৯০ মার্কিন ডলার। আর আজ দেশের শীর্ষ শহরগুলিতে সোনার দাম দাঁড়িয়েছে। –

শহরে নাম২২ ক্যারেটের দাম২৪ ক্যারেটের দাম
দিল্লি৯০,৩৫০ টাকা৯৪,৮৭০ টাকা
মুম্বাই৯০.১৫০ টাকা৯৪,৬৬০ টাকা
কলকাতা৯১,১৫০ টাকা৯৫,৭১০ টাকা
চেন্নাই৮৯,৩৫০ টাকা৯৩,৮২০ টাকা
ব্যাঙ্গালোর৯০,৫০০ টাকা৯৫,০৩০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading