buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বাজারে আসতে চলেছে হিরো মোটরস IPO! SEBI-র কাছে জমা করা খসড়ায় কী কী উল্লেখ করা হয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছরে ছোট থেকে মাঝারি সহ বৃহৎ সংস্থাগুলি তহবিল সংগ্রহ, ব্যবসা প্রসার করার জন্য IPO লঞ্চ করেছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ এশিয়ার গ্রোথ ইনভেস্ট-সমর্থিত হিরো মোটরস। হিরো মোটরস কোম্পানির প্রধান দুই মার্কেট হলো ভারত এবং ইউরোপ। কোম্পানিটি ২০২৩- ২৪ অর্থবছরে ভারত থেকে প্রায় ৫৮% এবং ইউরোপ থেকে ২৯% ব্যবসায়ীক লাভ করেছে। যার পরে দেখা গেছে হিরো মোটরস এক বছরে ১৭ কোটি টাকার মুনাফা করেছে। যা তার আগের অর্থ বছরের ৪০.৫ কোটি টাকার মুনাফার তুলনায় ৫৮% কম। এই বৃদ্ধির হ্রাসের পিছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অপারেটিং কর্মক্ষমতা এবং কর্মচারীদের পেছনে অতিরিক্ত খরচ। 

11

এবার জানা যাচ্ছে হিরো মোটরস কোম্পানি বা HMC – এর ফ্ল্যাগশিপ অটো-কম্পোনেন্ট কোম্পানি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য SEBI-র কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করেছে। চলুন তবে এক নজরে সেই IPO ড্রাফ্ট সম্পর্কিত ছোট থেকে বড়ো সকল পয়েন্টস গুলো আলোচনা করে নেওয়া যাক। – 

  1. হিরো মোটরস IPO – এর মাধ্যমে ৯০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। 
  1. পাবলিক ইস্যুতে ৫০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু এবং প্রোমোটারদের দ্বারা ৪০০ কোটি টাকার শেয়ারের অফার-ফর-সেল (OFS) সমন্বিত রয়েছে। 
  1. প্রোমোটার ও পি মুঞ্জাল হোল্ডিংস OFS-এ ২৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করবে। অন্যান্য প্রোমোটার ভাগ্যোদয় ইনভেস্টমেন্টস ও হিরো সাইকেল OFS-এ ৭৫ কোটি টাকার শেয়ার অফলোড করবে।
  1. কোম্পানি রেজিস্ট্রার অফ কোম্পানিজ (ROC) এর কাছে রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করার আগে ১০০ কোটি টাকার প্রাক-আইপিও প্লেসমেন্টও করতে পারে।
  1. ICICI securities, DAM ক্যাপিটাল এডভাইজার এবং JM ফাইন্যান্সিয়াল হলো ইস্যুটির বুক রানিং লিড ম্যানেজার। 
New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading