buzywithinfoBuzy With Info
Everything About Business
Investment

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য পছন্দের বিনিয়োগ বাজার হয়ে উঠছে ভারত! কী বললেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শীর্ষ পাঁচটি আমেরিকান পেনশন তহবিলের নির্বাহীদের সমন্বয়ে একটি মার্কিন প্রতিনিধিদল বর্তমানে বিনিয়োগের সুযোগ খুঁজতে করতে ভারত সফরে এসেছেন। সেই কাজের জন্য তারা ৯ সেপ্টেম্বর, ২০২৪ সাল থেকে রোডশো, বিল্ডিং ফাইন্যান্সিয়াল ফিউচার শুরু হয়। জানা যাচ্ছে যে পাঁচজন পেনশন এক্সিকিউটিভের প্রতিনিধি দল একসাথে ১.৮ ট্রিলিয়ন ডলার সম্পদের ব্যবস্থা করেছে বিনিয়োগের জন্যে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকেও তারা অত্যন্ত খুশি। 

10

ভারতে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি (Eric Garcetti) বলেছেন, ভারত এমন একটি দেশ যেখানে প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে। যেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিনিয়োগে ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অংশের তুলনায় উচ্চতর আয়ের সুযোগ দেখতে পাচ্ছেন। ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের সহযোগিতায় মিলকেন ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় গারসেটি এই কথাগুলি বলেছিলেন। আর এটা কেবল মার্কিন রাষ্ট্রদূতের অনুমান নয়, অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও একই কথা বলেছে। 

তিনি আরও বলেন যে, একটি কূটনৈতিক মিশন হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে ভারতে আরও বেশি মনোযোগ দিতে বলার পাশাপাশি এই দেশের বিনিয়োগ সংক্রান্ত বিষয় বুঝতে উৎসাহিত করছে। কারণ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই বিশের আর একটি জটিল দেশ। তবে এটাও ঠিক যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য পছন্দের বিনিয়োগ বাজার হলেও, ভারতে দীর্ঘ মেয়াদের বিনিয়োগে ভালো লাভ করার সুযোগ থাকে।
গারসেটি উল্লেখ করেছেন যে ভারতের কৌশলগত খাতে বিনিয়োগ যেমন অবকাঠামো, শহর নির্মাণ, বন্দর, বিমানবন্দর এবং কারখানা মতো একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন। তবে মনে রাখতে হবে বিশ্বের সকলে যখন একটাই বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন লাভের সাথে ঝুঁকির সম্ভবনাও বাড়তে থাকে। তাই বিষেশজ্ঞরা বৈচিত্র্যের সাথে বিনিয়োগ করার কথা বলছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading