buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ভারত – পাকিস্তানের উত্তেজনার প্রভাব পড়ছে শেয়ার বাজারেও! সেনসেক্স ও নিফটি রেড জোনে, বিনিয়োগকারীদের কি করা উচিত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ার বাজার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। দিনের শুরুতেই বেঞ্চমার্ক সূচকগুলি বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু করার পর রেড জোনেই লেনদেন শেষ করেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে নিফটি ৫০ দিনের সর্বনিন্ম ২৩,৯৩৫.৭৫ পয়েন্ট পৌঁছেছে। যেখানে সেনসেক্স সূচক ৭৮,৯৬৮.৩৪ পয়েন্টে লেনদেন শেষ করেছে। উভয় সূচকই ১%-এরও বেশি ক্ষতির সাথে লেনদেন করেছে। নিফটি ব্যাংক ১.৪% কমে। ৫৩,৫৯৫ পয়েন্টে এবং নিফটি মিডক্যাপ ৬% কমে ৫৩,২২৩- এ দাঁড়িয়েছে। 

10

জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডঃ ভি কে বিজয়কুমার বলেন, বিনিয়োগকারীদের এই মুহূর্তে আতঙ্কিত হয়ে বা ভয়ের সাথে তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি করা উচিত নয়। তিনি বলেন, বাজার থেকে প্রস্থানের বদলে এই সময়ে বিনিয়োগকারীদের উন্নয়ণ পর্যবেক্ষণ করা এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করা উচিত। কারন ভারতের শক্তিশালী বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনেতিক অবস্থানে রয়েছে। স্টক মার্কেট টুডের সহ প্রতিষ্ঠাতা VLA আম্বালা বলেন, উত্তেজনার সত্ত্বেও আবার স্থিতিশীল থাকলে এই সময় সতর্ক থাকাই ভালো।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ভারতীয় রুপির উপর চাপ বাড়ছে। ৭ মে পাকিস্তানের সন্ত্রাসী শিবিরে ভারতের হামলার ফলে মার্কিন ডলারের (USD) বিপরীতে ভারতীয় রুপির (INR) মূল্য ১.৫% কমেছে। ৮ মে, একদিনে INR ১.৩০ টাকা কমে ৮৪.৭৬ টাকায় শুরু হয় এবং ৮৬.০৬ টাকায় শেষ হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংঘাতের উদ্বেগের কারণে এটি এক মাসের মধ্যে INR-এর সবচেয়ে খারাপ একদিনের পতন। এদিকে আজকে ভারতীয় রুপির সাথে ডলার ক্যাশের দাম ৮৫.৫২৮। অর্থাৎ, ১ ভারতীয় রুপি ডলার ক্যাশের ৮৫.৫২৮ এর সমান। ডলার ক্যাশের ভারতীয় রুপিতে রূপান্তর হার ছিল ৮৪.৬৭৮।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading