buzywithinfoBuzy With Info
Everything About Business
FIIs

বিদেশী বিনিয়োগকারীদের বড় ধাক্কায় রক্তাক্ত ভারতীয় ইক্যুইটি মার্কেট; দুপুরের আগেই তুলে নিল ২০ হাজার কোটিরও বেশি টাকা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ারবাজারে আজ (৫জুন, ২০২৬) দুপুরের মধ্যে আচমকা বড় ধরনের বিক্রি দেখা গেছে। FIIs বা বিদেশী বিনিয়োগকারীরা মাত্র একদিনেই প্রায় ২০,৬৩৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ একদিনের আউটফ্লো হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে বাজারে স্বল্পমেয়াদি অস্থিরতা তৈরি হলেও বিশেষজ্ঞদের মতে এটি কোনও দীর্ঘমেয়াদি আস্থার সংকট নয়। বিশ্লেষকরা বলছেন, এই বড় বিক্রির মূল কারণ হলো MSCI গ্লোবাল ইনডেক্স রিব্যালান্সিং, যা নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর ঘটে থাকে। 

5 2

আর এই পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন প্যাসিভ ফান্ড ও ETF-কে বাধ্য হয়ে তাদের পোর্টফোলিও পুনর্গঠন করতে হয়। ফলে কিছু স্টক স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়ে যায় এবং কিছু স্টক কেনা হয়, যার ফলে একসঙ্গে বিপুল পরিমাণ ট্রেডিং তৈরি হয়। এই “মেকানিক্যাল ট্রেডিং”-এর চাপেই ভারতীয় বাজারে হঠাৎ করে বড় বিক্রি দেখা যায় বলে মত বিশেষজ্ঞদের। বাজারের তথ্য অনুযায়ী, ওই দিনে FIIs মোট ট্রেডিং ভলিউমের একটি বড় অংশ দখল করেছিল, যার ফলে বিক্রির চাপ আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। 

উল্টো দিকে একই সময়ে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা সমর্থন দিলেও পুরো চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি, ফলে সূচকে পতন দেখা যায়। সাথে সেনসেক্স ও নিফটি উভয় সূচকেই প্রায় ১% থেকে ১.৫% পর্যন্ত লক্ষ্যণীয় এবং বাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি কোনও আতঙ্কজনিত বিক্রি নয় এবং ভারত থেকে বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রস্থানও নয়। তারা আরও জানাচ্ছেন, MSCI রিব্যালান্সিং একটি নিয়মিত বাজার-চালিত প্রক্রিয়া, যার ফলে এমন বড় অঙ্কের টাকা একদিনে বেরিয়ে আসা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হয়। আর এই ধরনের ইভেন্টের প্রভাব সাধারণত স্বল্পমেয়াদি হয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading