buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

সপ্তাহের শেষ দিনে ইতিবাচক ভারতীয় শেয়ার বাজার! কী কারণে বাড়লো গতি এবং কি নজরে রাখা আবশ্যক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (৫ ডিসেম্বর,২০২৫) অর্থাৎ শুক্রবার ভারতের শেয়ার বাজারে আবারও ইতিবাচক গতির দেখা মিলল। RBI-এর রেপো রেট কমানোর ঘোষণার পর বাজারে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আজও অব্যাহত। সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে Sensex ৩০০ পয়েন্টের কাছাকাছি উত্থান দেখেছে এবং Nifty 50 আবার ২৬,০০০-এর উপরে স্থির রয়েছে। যা বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরা এবং তারল্য বৃদ্ধির পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। মূলত ব্যাংকিং, ফাইন্যান্স, রিয়েল-এস্টেট এবং অটো; এই চারটি সুদ-সংবেদনশীল সেক্টরেই সবচেয়ে বেশি গতি দেখা গেছে।

July 18 New in article ads By Sir 1

RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫% করায় এই খাতগুলোতে ঋণের খরচ কমবে, ফলে ব্যবসার বিস্তার এবং খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে বাজারে আশা তৈরি হয়েছে। RBI-এর মতে, ভারতের অর্থনীতি এখন “গোল্ডিলক্স” অর্থাৎ, কম মুদ্রাস্ফীতি ও স্থিতিশীল উচ্চ প্রবৃদ্ধি পরিস্থিতি সামনের ত্রৈমাসিকগুলোতে আরও সহায়ক হতে পারে। মার্কেটে আজ টাটা পাওয়ার ও ম্যাক্স হেলথকেয়ারের মতো স্টকগুলিতে বিশেষ নজর দেখা গেছে, কারণ এগুলো আজকের শীর্ষ স্টক রেকমেন্ডেশনের তালিকায় ছিল। বিনিয়োগকারীরা দিনের মধ্যে ভালো ভলিউমে এই স্টকগুলো কেনাবেচা করেছেন।
আগামী এক মাসে বাজার কোন দিকে যাবে, তা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করবে। প্রথমেই রয়েছে RBI-এর পরবর্তী সুদনীতি, আরও রেট কাটের ইঙ্গিত এলে বাজারে গতি বাড়বে, আর মুদ্রাস্ফীতি চড়া হলে নীতি কঠোর হয়ে বাজার চাপে পড়তে পারে। দ্বিতীয়ত, মার্কিন ফেডের সিদ্ধান্ত ও বৈদেশিক বাজারের পরিস্থিতি। ডলার শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগ কমবে, ফলে অস্থিরতা বাড়বে। তৃতীয়ত, রুপির মান খুব গুরুত্বপূর্ণ—রুপি দুর্বল হলে আমদানি খরচ ও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়বে। পাশাপাশি ডিসেম্বর কোয়ার্টারের কর্পোরেট আর্নিংস বাজারকে নতুন দিক দেখাতে পারে। তেলের দাম ৮৫–৯০ ডলার ছুঁলে চাপ বাড়বে, আর আগামী বাজেটের কর কাঠামো ও ক্যাপেক্স-সংক্রান্ত ইঙ্গিত বাজারে নতুন প্রত্যাশা তৈরি করতে পারে। আর এই সব বিষয় নজর রাখাও আবশ্যক।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading