buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

সপ্তাহের প্রথম দিনে ভারতীয় শেয়ার বাজার রয়েছে গ্রীণ জোনে! এখনও পর্যন্ত আজকের জন্য কোন কোন শেয়ার পেলো বৃদ্ধি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (২৬মে) সকালের মার্কেটের সূচনা বেশ জোরদারের সাথে শুরু হলেও, লেনদেন এক ঘন্টা চলার পর লাভ কিছুটা কমেছে। প্রাথমিক লেনদেনে BSE সেনসেক্স ৭৩৮.৬৯ পয়েন্ট বা ০.৯০% বৃদ্ধির সাথে ৮২,৪৫৯.৭৭ পয়েন্টের উপরে পৌঁছেছিল। একই ভাবে নিফটি ০.৮৪% বৃদ্ধি পেয়ে ২৫,০৬২.৯৫-এ লেনদেন করেছে। সেনসেক্স প্রাথমিক সর্বোচ্চ স্তর অতিক্রম করেছিল। তবে এখন ৩৬৭.৮৯ পয়েন্ট বা ০.৪৫% বৃদ্ধির সাথে ৮২,০৮৮.৯৭-এ অবস্থান করছে। প্রাথমিক লেনদেনের পর নিফটিতেও কিছুটা হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনও NSE নিফটি৫০ ১০৭.৩০ পয়েন্ট বা ০.৪৩% বৃদ্ধির সাথে ২৪,৯৬০.৪৫-এ অবস্থান করছে। 

11

সেই সাথে স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় বেঞ্চমার্কগুলি সপ্তাহের সূচনা করেছিল আশাবাদের সাথে। সেনসেক্স ও নিফটি ইতিবাচক প্রবণতার সাথে লেনদেন শুরু করেছে। পাশাপাশি ব্যাংকিং স্টকগুলিও শুরুতেই শক্তিশালী ছিল। নিফটি ব্যাংক ইনডেক্স ৫৫,৭৯০.৩৫ থেকে লেনদেন শুরু করে বর্তমানে ০.১১% বৃদ্ধির সাথে ৫৫,৪৯২.৫৫-এ লেনদেন করেছে। শুধু ভারতীয় নয়, গোটা এশিয়ার মার্কেটগুলি ইতিবাচক প্রবণতার সাথে লেনদেন শুরু করেছিল আজ। জাপানের নিক্কেই ২২৫০.৪৯% বৃদ্ধি পেয়েছে, টপিক্স ০.৪৫% বৃদ্ধি পেয়েছে। সাউথ কোরিয়ার কোম্পি ০.৫৫% বৃদ্ধি পেয়েছে এবং অস্ট্রেলিয়ার S&P 200 স্থিতিশীল ছিল।

নতুন ট্রেডিং সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে বিনিয়োগকারীদের চোখ রয়েছে আয়ের উপর। কারণ চলতি সপ্তাহে ২০০টিরও বেশি কোম্পানি তাদের ত্রৈমাসিক পরিসংখ্যান ঘোষণা করতে চলেছে। স্পষ্ট লাইটে থাকবে মিডক্যাপ এবং সেক্টর বেসিসে নির্দিষ্ট শেয়ারগুলি, আর কোম্পানির মধ্যে গুরুত্বপূর্ণ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া, অরবিন্দ ফার্মা, সুন্দরম ফাইন্যান্স এবং ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ট্রাভানকোর। আর আজকের জন্য সেনসেক্সের শেয়ার মধ্যে শীর্ষস্থানে রয়েছে পাওয়ায় গ্রিড, NTPC, M&M, আল্ট্রাটেক সিমেন্ট, ICICI ব্যাংক, টাটা মোটরস সহ একাধিক শেয়ার। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading