buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

এক দশকের মধ্যে প্রথমবার বার্ষিক পতনের পথে ভারতীয় শেয়ার বাজার! বিদেশী বিনিয়োগ বেরিয়ে গেলেও আস্থা দেশীয় বিনিয়োগে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ার বাজার ২০২৬ সালে এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো বার্ষিক পতনের মুখে পড়তে পারে। মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বিদেশী বিনিয়োগকারীদের বড় আকারে টাকা তুলে নেওয়া। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, চলতি বছরের এই পর্যন্ত ভারতীয় বাজার থেকে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি বিদেশী বিনিয়োগ বেরিয়ে গেছে। যা দশ বছরের মধ্যে সর্বোচ্চ আউটফ্লর রেকর্ড। আরও একটি বড় চাপ এসেছে তেলের দামের অস্থিরতা ও দুর্বল রুপির কারণে।

11

বিশেষজ্ঞরা বলছেন, আগে ভারতকে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় বাজার হিসেবে দেখা হলেও এখন পরিস্থিতি বদলেছে। বিশ্বের AI ও চিপ-নির্ভর প্রযুক্তি র‍্যালিতে ভারতের উপস্থিতি সীমিত হওয়ায় অনেক আন্তর্জাতিক ফান্ড এখন তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রযুক্তি শেয়ারের দিকে ঝুঁকছে। একই সঙ্গে ভারতীয় বাজার এখনও তুলনামূলকভাবে দামী — Nifty 50-এর মুল্যায়ন (valuation) অনেক উদীয়মান বাজারের তুলনায় বেশি।

ভারত যেহেতু বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে, তাই পশ্চিম এশিয়ার উত্তেজনা ও তেলের দাম বাড়া বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে ব্যাংকিং, IT ও FMCG সেক্টরে বিদেশি বিক্রি বেড়েছে। এদিকে দেশীয় বিনিয়োগকারীরা এখনও SIP ও মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বড় অঙ্কের টাকা বাজারে বিনিয়োগ করছে। ফলে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, দীর্ঘমেয়াদে ভারতের প্রবৃদ্ধির গল্প এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু স্বল্পমেয়াদে বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading