Article By – সুনন্দা সেন

ট্রাম্পের ভারতের উপর আরোপিত ২৬% অতিরিক্ত শুল্কের উপর স্থগিতাদেশ দেওয়ার পর বিনিয়োগকারীদের মনোভাব দ্রুত উন্নত হতে দেখা যাচ্ছে। আজকের বাজার শুরু থেকেই উর্ধ্বমুখী ররেছে। এই মূহুর্তে সেনসেক্স এবং নিফটি উভয়ই ইতিবাচক অবস্থায় রয়েছে। BSE স্মল-ক্যাপ এবং মিডক্যাপ ইন্ডেক্স গ্রিন জোনে লেনদেন করছে। যেখানে জাপানের নিক্বেই হ্রাস পেয়ে ৩২,৭৪৪-এ দাঁড়িয়েছে। কারণ ট্রাম্পের শুল্ক আরোপের পর দুই বৃহত্তম বৈশ্বিক অর্থনীতির বাজার হ্রাস পেয়েছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী বাণিজ্য পতন দেশীয় মার্কেটগুলিতে প্রভাব ফেলতে পারে। অবশ্য বর্তমানে নিফটি ১.৯৬% বৃদ্ধির সাথে ২২,৮৩৮.৭৫-এ এবং সেনসেক্স ১.৮% বৃদ্ধির সাথে ৭৫, ২২৮.১৩ পর্যন্ত উন্নীত হয়েছে।
আজকে বাজারের প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব থাকলেও ভারতীয় মার্কেট যে বিষয়গুলি বিবেচনা করবে তার হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর ২০% বেসের পাশাপাশি ১২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার পর বেজিং প্রতিশোধ নিতে মার্কিন পণ্যের উপর ৮৪% শুল্ক আরোপ করেছে।
- ট্রাম্প অন্যান্য দেশের উপর আরোপিত নতুন শুক্ল আদেশ ৯০ দিনের জন্য স্থগিত রেখেছে। অবশ্য বিষয়টি ভারত সহ বিশ্বের কয়েকটি দেশের জন্য স্বস্তি হলেও বিনিয়োগকারীরা চিন্তিত। কারণ একদিকে যেমন নতুন শুল্ক আরপ স্থগিত হওয়ায় বাণিজ্যে চাপ আসবে, আবার বেজিংয়ের উপর ২০% বেসের সাথে ১২৫% শুল্ক, বিশ্ব বাণিজ্য কর্মকাণ্ডে তীব্র প্রভাব ফেলবে। কারণ ভারসাম্য বজায় থাকবে না।
- আজকে (১১ এপ্রিল,২০২৫) বৈশ্বিক মার্কেটে সোনা বা গোল্ড প্রাইস ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল (১০ এপ্রিল,২০২৫)- এ গোল্ড ফেউচারের দাম ৩.২% বেড়ে ৩,১৭৭.৫০ ডলারে লেনদেন করেছে। যা ৯ এপ্রিল,২০২০ সালের পর সবচেয়ে সেরা দিন। এছাড়া এক সপ্তাহে গোল্ড ফেউচারের দাম ৪.৭% বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারে পজেটিভ গতি থাকলেও সংশোধনের আশঙ্কা থেকেই যাচ্ছে।




