buzywithinfoBuzy With Info
Everything About Business
foreign exchange reserves

আবারও পতন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে; এবারে হ্রাস পেলো ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (১০ অক্টোবর) প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)- এর তথ্য অনুসারে, ৩ অক্টোবর,২০২৫ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭৬ মিলিয়ন ডলার কমে ৬৯৯.৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহে, রিজার্ভ ২.৩৩৪ বিলিয়ন ডলার কমে ৭০০.২৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিলো। উপাদানগুলো ভেঙে দেখলে, বৈদেশিক মুদ্রা সম্পদ (FCAs), যা রিজার্ভের সিংহভাগ গঠন করে তা ৪.০৪৯ বিলিয়ন ডলার কমে ৫৭৭.৭০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। FCAs-এর মূল্য মার্কিন ডলারে নির্ধারণ করা হয় এবং এর মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত রয়েছে।

10

বিপরীতে আবার দেশের গোল্ড রিজার্ভ ৩.৭৫৩ বিলিয়ন ডলার বেড়ে ৯৮.৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সামগ্রিক রিজার্ভকে কিছুটা সহায়তা করেছে। সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা IMF সাথে বস্পেশাল ড্রয়িং রাইটস (SDR) ২৫ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৮১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অবশ্য প্রতিবেদনের সপ্তাহে IMF (International Monetary Fund)- এর কাছে ভারতের রিজার্ভ পজিশন সামান্য ৪ মিলিয়ন ডলার কমে ৪.৬৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রতিবেদন থেকে সামগ্রিকভাবে জানা যাচ্ছে যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি, যা বহিরাগত ধাক্কার বিরুদ্ধে একটি বাফার প্রদান করে এবং রুপির স্থিতিশীলতাকে সমর্থন করে।
এদিকে প্রতিবেদন সপ্তাহে কোনও নির্দিষ্ট নতুন বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) ঘোষণা করা না হলেও, প্রকাশিত সর্বশেষ তথ্য দেখায় যে ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের বহির্গামী FDI (বিদেশে ভারতীয় কোম্পানিগুলির বিনিয়োগকৃত অর্থ) ছিল ৪.৪১ বিলিয়ন ডলারের। যা ২০২৫ সালের আগস্টের তুলনায় উল্লেখযোগ্য মাসিক বৃদ্ধি। এদিকে, বিজনেস স্ট্যান্ডার্ড অনুসারে, সর্বশেষ পূর্ণ ত্রৈমাসিকের (এপ্রিল-জুন ২০২৫) ভারতের অভ্যন্তরীণ FDI পরিসংখ্যান ১৬.১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যা পরিষেবা, কম্পিউটার এবং টেলিকম খাতের দ্বারা চালিত হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading