Article By – সুনন্দা সেন

এবার আসতে চলেছে জনপ্রিয় কোম্পানি নর্দান আর্ক ক্যাপিটালের প্রাথমিক পাবলিক অফার। অবশ্য এই প্রথম নয় এর আগে ২০২১ সালের জুলাই মাসে IPO লঞ্চ করার জন্য কোম্পানি নথি জমা করে এবং একই বছর সেপ্টেম্বর মাসে সেবি IPO- এর অনুমোদন দিয়ে দেয়। তবে অনুমোদনের পরেও দালাল স্ট্রিটে ডেবিউ করতে পারেনি কোম্পানি। যারপর আবারও চলতি বছরের ২ ফেব্রুয়ারি চেন্নাই ভিত্তিক আর্থিক পরিষেবা সংস্থাটি SEBI বা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করে। আর তাতে উল্লেখ করা হয় :-
- নর্দান আর্ক ক্যাপিটালের প্রাথমিক পাবলিক অফার বা IPO- এর সাবস্ক্রিপশন শুরু হবে ১৬ সেপ্টেম্বর, ২০২৪ এবং সাবস্ক্রিপশন বন্ধ হবে ১৯ সেপ্টেম্বর, ২০২৪।
- অ্যাংকর বিনিয়োগকারীদের জন্য ১৩ সেপ্টেম্বর IPO খোলা হবে।
- IPO- তে থাকছে ৫০০ কোটি টাকার মূল্যের নতুন ইস্যু এবং ১.০৫ কোটি ইক্যুইটি শেয়ারের একটি অফার ফর সেল (OFS)।
- লিপফ্রগ ফিন্যান্সিয়াল, ইনক্লুশন ইন্ডিয়া, অ্যাকশন আফ্রিকা – এশিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি এবং ৩৬০ ওয়ান সহ নেশকিছু শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করছেন।
- ইস্যুটির অফিসিয়াল রেজিস্ট্রার হল কেফিন টেকনোলজিস লিমিটেড।
- ICICI সিকিউরিটিজ এবং সিটিগ্রুপ গ্লোবাল মার্কেট ইন্ডরা ইস্যুতে বুক রানিং লিড ম্যানেজার হিসাবে কাজ করছে।
- কোম্পানির ইক্যুইটি BNC এবং NSC, উভয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
- কোম্পানিটি ভবিষ্যতের ঋণের জন্য এবং ভবিষ্যতের মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে IPO থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহার করার পরিকল্পনা করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




