Article By – সুনন্দা সেন

ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলির নাম সেইসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, যাদের হীরা ও গহনা রপ্তানিকারক গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল তাদের QIP-এর অংশ হিসেবে শেয়ার ইস্যু করেছে। ১৮ আগস্ট, ২০২৫ এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল জানিয়েছে যে তাদের বোর্ড ২ টাকা প্রতি অভিহিত মূল্যের ৬১.২২ লক্ষ ইক্যুইটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। মর্গান স্টানলি সহ যোগ্য প্রতিষ্ঠানগুলিকে ৩৩০ টাকা প্রতি শেয়ার মূল্যে এই শেয়ারগুলি ইস্যু করা হয়েছে। যা কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট (QIP)-এর ফ্লোর প্রাইস থেকে ৫% ছাড় প্রাপ্ত। এছাড়া শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২০২ কোটি টাকা সংগ্রহ করেছে।
মর্গান স্ট্যানলি ছাড়াও সেইন্ট ক্যাপিটাল ফান্ড, LC ফ্যারোস মাল্টিস্ট্র্যাটেজি ফান্ড VCC এবং নোভা গ্লোবাল অপারচুনিটিজ ফান্ড PCC, টাচস্টোনকেও গোল্ডিয়াম তার QIP-এর অংশ হিসেবে শেয়ার ইস্যু করেছে। নীচে একটা টেবিল দেখে নিন, তারপর বিস্তারিত আলোচনা করা হবে। –
| ফান্ড হাউসের নাম | QIP শেয়ারের অংশ |
| সেইন্ট ক্যাপিটাল ফান্ড | ৩৯.৬% |
| মর্গান স্ট্যানলি এশিয়া (Singapore) প্রাইভেট লিমিটেড | ১৩.০২% |
| LC ফ্যারোস মাল্টি স্ট্র্যাটেজি ফান্ড VCC | ১২.৩৭% |
| নোভা গ্লোবাল অপারচুনিটিজ ফান্ড | ৬.৯৩% |
জুন ত্রৈমাসিকের শেষে গোল্ডিয়াম ইন্টারন্যাশনালের প্রোমোটারদের কোম্পানিতে ৬১.৮৭% অংশীদারিত্ব ছিল। জুন ত্রৈমাসিকের শেষে গোল্ডিয়াম ইন্টারন্যাশনালের পাবলিক শেয়ারহোল্ডারদের তালিকায় দালাল স্ট্রিট ভেটেরান রমেশ দামানির নাম রয়েছে,যার শেয়ার অংশীদারিত্ব ছিল ১.১৬%। জুন ত্রৈমাসিকের শেষ QIP-এর অংশ হিসেবে ইস্যু করা কোনও তহবিলেরই কোম্পানিতে কোনও পূর্ববর্তী অংশীদারিত্ব ছিল না।




