আবারও পতন লক্ষ্য করা গেলো ভারতীয় শেয়ার মার্কেটে। মাত্র কয়েক মিনিটেই কয়েক লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। এই বিষয় জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, সাধারণ বিশ্বের প্রায় সকল শেয়ার বাজার মার্কিন অর্থনীতি দ্বারা প্রভাবিত হয়। কিছু মাস আগেও সেই কারণেই ভারতীয় শেয়ার মার্কেটে দারুন বৃদ্ধি লক্ষ্য করা গেছিলো। তবে লোকসভা নির্বাচন, বাজেটের কারণে অস্থিরতা লক্ষ্য করা গেছে। অবশ্য তার মাঝে বৃদ্ধি হয়েছে কিন্তু শেষ কয়েক ট্রেডিং ডে – তে লাগাতার পতন লক্ষ্য করা যাচ্ছে। যার কারণ হিসাবে বিজয়কুমার দেশের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে হ্রাসে বিষয়টি তুলে ধরেছে।
লাগাতার পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সেই পরিস্থিতি অব্যাহত রেখে বিনিয়োগকারীদের একাংশের দুশ্চিন্তা আরও বাড়িয়ে, সকালের ট্রেডিং সেশনে দেশীয় বেঞ্চ মার্কে দেখা গেলো টালমাটাল অবস্থা। সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১.৬৩% বা ১,৩২৩.১৫ পয়েন্ট কমে ৭৯,৬৫৮. ৮০ – এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১.৫৯% বা ৩৯৩.৬৫ পয়েন্ট কমে ২৪,৩২৪.৫০ – এর স্তরে পৌঁছে ছিলো। BSE- এ তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ হ্রাস পেয়ে ৪৪৬. ৯২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা শেষ ট্রেডিং ডে – তে ৪৫৭.১৬ লক্ষ কোটি টাকা ছিলো। জানা যাচ্ছে যে, কয়েক মিনিটে বিনিয়োগকারীরা ১০.২৪ লক্ষ কোটি টাকা হারিয়েছেন।
অবশ্য কেবল দেশীয় দুই প্রধান সূচক নয়, নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচকে ২.৯৪% পতন লক্ষ্য করা গেছে। কল্যাণ জুয়েলার্স, ব্যাংক অফ ইন্ডিয়া, কেইসি ইন্টারন্যাশনাল, ভারত ফোর্জ, নাইকা, কোফর্জ, ব্লু স্টার, রেল বিকাশ নিগম সহ একদিক স্টকে পতন লক্ষ্য করা গেছে। আবার অন্যদিকে পতনের মাঝে ডাবর ইন্ডিয়া, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার,ডমস ইন্ডাস্ট্রিজ, ফিলিপস কার্বন এবং আদানি উইলমার সহ একাধিক স্টকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






