বর্তমানে সকল বিনিয়োগ বিকল্পকে টেক্কা দিচ্ছে Gold – Silver। বিশ্ববাজারে বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে বিনিয়োগকরীদের প্রথম পছন্দ হয়ে উঠছে সোনা-রুপো। অবশ্য সোনায় বিনিয়োগ বা তাতে বিনিয়োগের পরিমাণ সময়ের সাথে বৃদ্ধির প্রবণতা এমন নতুন কিছু নয়। কারণ অতীত থেকেই সাধারণ মানুষরা সোনার দিকে নজর রাখে এবং সোনার দামের বৃদ্ধির সাথে তাতে বিনিয়োগও বাড়িয়ে চলেছে। তবে সম্প্রতি দামের দিক থেকে তুলনামূলক ভাবে সোনা এগিয়ে থাকলেও আয়ের দিক থেকে রুপো নতুন নজির গড়েছে। সাধারণ মানুষ থেকে বিনিয়ো্কারী সকলেই সোনা ছেড়ে রুপোতে বিনিয়োগ করছেন। পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে ৪০% রুপো শিল্পেও ব্যবহার হচ্ছে। যার কারণে চাহিদা এবং বিনিয়োগের পরিমাণ সময়ের সাথে লাগিয়ে বাড়ছে।

আসলে বৈদ্যুতিক ভেহিক্যল, সোনার প্যানেল সহ দামি নিউ জেনারেশনের গাড়িতে রুপোর ব্যবহার হচ্ছে। যার কারণে রুপোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং তার জন্য দামও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯১ থেকে ৯৫ হাজার টাকা। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে যে, রুপো কেবল সোনার থেকে এগিয়ে নয়, মে মাসের রিটার্ন লক্ষ্য করলে তার মূল্য BSE Sensex- কেও ছাড়িয়ে গেছে। চলতি বছরে কমেক্সে রুপোতে বিনিয়োগের হার ৩০% বৃদ্ধি পেয়েছে। এমনকি MCX- এও উচ্চ দামের দামে লেনদেন করছে রুপো। জানা যাচ্ছে বর্তমানে এর প্রতি কেজির দাম ৯৫, ৯৫০ টাকা দাঁড়িয়েছে। এছাড়াও নানান ক্ষেত্রে রুপোর ব্যবহার ইঙ্গিঁত দিচ্ছে যে চলতি অর্থবছরে রুপোর শিল্পের চাহিদা ১০% আরও বৃদ্ধি পেতে পারে।

কেবল উপরে আলোচিত ক্ষেত্রগুলির জন্য নয়, বর্তমানে ভারতীয় অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার পেছনে শেয়ার বাজার, বিদেশী বিনিয়োগ সহ একাধিক কারণ রয়েছে। এছাড়া নতুন সরকার গঠিত হওযার দেশের অর্থনৈতিক সংস্কার আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। এচাড়া ধাতব সেক্টর, অটো-সেক্টর, কৃষি সেক্টর ভারতের অগ্র গতিতে বিশেষ ভুমিকা পালন করতে চলেছে। তাই বিশেষজ্ঞরা সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেও বিনিয়োগের কথা বলছে। যা আপনার বিনিয়োগ পোর্টফোলিওতে থাকলে ভালো রিটার্ন প্রদান করবে।
(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত কেবল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



