buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

২০২৬ সালে ভারতের IPO বাজারে বড় ঝড়! ২০০-এর কাছাকাছি কোম্পানি তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ার বাজারে ২০২৬ সালকে ধরা হচ্ছে ‘মেগা IPO বছর’ হিসেবে। রিপোর্ট অনুযায়ী, ১৯০-এরও বেশি কোম্পানি ভারতীয় প্রাথমিক শেয়ার বাজারে আসার পরিকল্পনা করছে। আর সকল কোম্পানি IPO-এর মাধ্যমে তহবিল সংগ্রহের লক্ষ্য রেখেছে ২.৫ লক্ষ কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম, ফিনটেক, ই-কমার্স ও কুইক-কমার্স, এই চার সেক্টরের IPO ২০২৬-এ বাজারে নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করতে পারে। তবে বড় IPO মানেই সবসময় লাভ নয়—কোম্পানির লাভজনকতা, ভ্যালুয়েশন ও গ্রোথ দেখতে হবে।আর গুরুত্বপূর্ণ IPO-গুলি হলো –

10
  1. রিলায়েন্স জিও (Reliance Jio):  সবচেয়ে আলোচিত IPO হতে পারে রিলায়েন্সের টেলিকম ও ডিজিটাল ব্যবসা IPO-এর কোম্পানির চেয়ারম্যান ঘোষণা করেছেন, জিওকে ২০২৬ সালের প্রথমার্ধে তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের মতে এই IPO ভারতের ইতিহাসের অন্যতম বড় হতে পারে এবং কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে।
  1. ফ্লিপকার্ট (Flipkart) : Walmart-সমর্থিত ই-কমার্স জায়ান্ট Flipkart ইতিমধ্যেই তার হোল্ডিং স্ট্রাকচার ভারতমুখী করছে, যাতে দেশেই IPO আনা যায়। এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কোম্পানি আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় বাজারে তালিকাভুক্ত হতে চায়।
  1. ফোন পে (PhonePe) : ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe ইতিমধ্যে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী IPO-র জন্য SEBI-তে গোপন প্রি-ফাইলিং করেছে। এটি দেখাচ্ছে কোম্পানি সক্রিয়ভাবে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে।
  1. জেপ্টো (Zepto) : কুইক কোমার্স স্টার্টআপ Zepto ২০২৫ সালের শেষেই প্রায় ১১,০০০ কোটি টাকার IPO-র জন্য confidential route-এ আবেদন করেছে। এই কারণে ২০২৬-এ এর তালিকাভুক্তি খুবই সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading