buzywithinfoBuzy With Info
Everything About Business
LG electronics

বাজার অস্থিরতার জন্যেই কী LG ইলেকট্রনিক্সের ভারতীয় ইউনিট IPO আনতে বিলম্ব করছে? সদ্য প্রকাশ পেলো রিপোর্ট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৩এপ্রিল, ২০২৫ অর্থাৎ আজ (বুধবার) ব্লুমবার্গ বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার LG ইলেকট্রনিক্স তাদের ভারতীয় ইউনিট বা শাখার প্রাথমিক পাবলিক অফার বা IPO লঞ্চের কাজ পুরো বন্ধ না করলেও ধিমি করে দিয়েছে। প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি উপদেষ্টাদের (Advisors) জানিয়েছে যে তারা পাবলিক ইস্যু স্থগিত রাখতে এবং বাজারের অবস্থার উন্নতি হলে পুনরায় কার্য শুরু করতে পারে। তবে, এটি এখনও বিবেচনাধীন এবং এই বিষয় ইলেকট্রনিক্স কোম্পানিটি চূড়ান্ত কোনো সীদ্ধান্ত গ্রহন করেনি। অবশ্য LG ইলেকট্রনিক্সের এক কর্মকর্তার বক্তব্য অনুসারে, IPO প্রক্রিয়া এখনও চলছে। তবে কোম্পানিটি সময় সম্পর্কে কোনও মন্তব্য করতে পারছে না।

11

স্যামস্যাং ইন্ডিয়া ইলেকট্রনিক্সের পরে LG ইলেকট্রনিক্স দেশের বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স প্লেয়ার। DRHP অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে LG ইলেকট্রনিক্সের আয় ছিল ২১,৩৫২ কোটি টাকা। এদিকে মার্চ, ২০২৫-এ ব্লুমবার্গ জানিয়েছে যে স্থানীয় ইক্যুইটি বাজারের পতনের পর LG ইন্ডিয়ার মূল্যায়ন ১১.৫ বিলিয়ন ডলার থেকে কমে ১০.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সেই সময় চলতি বছরের মে মাসে LG ইলেকট্রনিক্সের IPO দালাল স্ট্রিটে আসার কথা ছিল। কোম্পানিটি সেই হেতু IPO-এর জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ঠ করতে রেডশোর আয়োজন করেছে।

চলতি বছরের মার্চ মাসে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI থেকে প্রাথমিক পাবলিক অফারের অনুমোদন পেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে LG ইন্ডিয়া সেবির কাছে প্রথম ড্রাফ্ট জমা করে। যেখানে কোম্পানি উল্লেখ করে যে তার লক্ষ্য হল IPO-এর মাধ্যমে প্রায় ১৫ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায়। যার মধ্যে মূল কোম্পানির কাছ থেকে পাওয়া অফার ফর সেল বা OFS অন্তর্ভুক্ত রয়েছে। LG ইলেকট্রনিক্স তাদের ভারতীয় ইউনিটের ১৫% শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। কোম্পানির মোট ইস্যু আকার প্রকাশ করেনি তবে ড্রাফ্টের মতে প্রায় ১০১.৮ মিলিয়ন শেয়ার বিক্রি করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading