buzywithinfoBuzy With Info
Everything About Business
FI 5

ফের শেয়ার বাজারে আসছে বড় IPO! কত টাকায় পাবেন Ixigo-র স্টক?

ট্রাভেল টেক প্ল্যাটফর্ম Ixigo -এর মূল কোম্পানি লে ট্র্যাভিনিউ টেকনোলজি, পুঁজিবাজারে প্রবেশ করতে চলেছে। এই Ixigo IPO 10 জুন, 2024 এ খোলা হচ্ছে। বিনিয়োগকারীরা 12 জুন, 2024 পর্যন্ত এতে বিড করতে পারবেন। এই আইপিওর জন্য 88 টাকা থেকে 93 টাকা মূল্যের ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। এই আইপিওর মাধ্যমে কোম্পানি বাজার থেকে 740 কোটি টাকা তুলতে চায়।

New Add Banner1

আইপিও -তে 120 কোটি টাকার নতুন ইক্যুইটি বিক্রি এবং 6.66 কোটি শেয়ার (620 কোটি টাকা) বিক্রির অফার (OFS) রয়েছে। OFS -এ, সাইফ পার্টনারস, পিক XV পার্টনারস, অলোক বাজাই, রাজেশ কুমার, মাইক্রোম্যাক্স ইনফরমেটিকস এবং প্লাসিড হোল্ডিংস -এর মত স্টেকহোল্ডাররা তাদের শেয়ার বিক্রি করবে। আইপিও থেকে হওয়া আয় মূলধনের প্রয়োজনীয়তা, প্রযুক্তিতে বিনিয়োগ, অধিগ্রহণ এবং অন্যান্য কৌশলগত উদ্যোগের জন্য ব্যবহার করা হবে।

এই আইপিওতে রিটেল বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন লটের আকার হল 161 শেয়ার। অর্থাৎ আইপিও -তে অংশগ্রহণের জন্য ন্যূনতম 14,973 টাকার বিনিয়োগ প্রয়োজন। NII -এর জন্য, ন্যূনতম লট সাইজের বিনিয়োগ হল 14 লট (2254 শেয়ার), যার মূল্য 2,09,622 টাকা৷ 

Ixigo IPO

Ixigo হল একটি ভ্রমণ সংক্রান্ত প্রযুক্তি কোম্পানি। যা ট্রেন, প্লেন, বাস এবং হোটেল -সহ ঘোরার পরিকল্পনা, বুকিং এবং পরিচালনা করতে সাহায্য করে। সংস্থাটি দাবি করে যে এটি ভ্রমণকারীদের আরও ভালো এবং সাশ্রয়ী মূল্যের যাত্রার সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য তার OTA প্ল্যাটফর্মগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সকে কাজে লাগায়৷

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading