এই সপ্তাহে Stock market-এ ভালো লাভের সুযোগ রয়েছে। চলতি সপ্তাহে তিনটি কোম্পানির IPO আসতে যাচ্ছে। আপনি এই আইপিওগুলিতে বিনিয়োগ করে ব্যাপক আয় করতে পারেন। এই সপ্তাহে আসা আইপিওগুলির মধ্যে রয়েছে kronox Lab Sciences, Magenta Lifecare এবং Sattrix Information Security।
ক্রোনক্স ল্যাব সায়েন্স -এর আইপিও -তে বিনিয়োগকারীরা 5 জুন 2024 তারিখ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এটি 3 জুন 2024 তারিখে খুলবে। আইপিওর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি 129-136 টাকা নির্ধারণ করা হয়েছে। কোম্পানির গুজরাটের ভাদোদরায় একটি গবেষণা ইউনিট রয়েছে। কোম্পানিটি আমেরিকা, ব্রিটেন, মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং মিশর -সহ 20 টিরও বেশি দেশে তার পণ্য সরবরাহ করে।
অপরদিকে, 5 জুন 2024 তারিখে আরও দুটি কোম্পানির আইপিও আসতে চলেছে। এই দুটি হল ম্যাজেন্টা লাইফকেয়ার এবং ম্যাট্রিক্স ইনফরমেশন সিকিউরিটি। আগামী 7 জুন 2024 তারিখে এই আইপিও বন্ধ হবে। এর দাম 35 টাকা নির্ধারণ করা হয়েছে। একটি লটে চার হাজার শেয়ার রয়েছে।

এমন পরিস্থিতিতে কম পক্ষে 1,40,000 টাকা বিনিয়োগ করতে হবে। এটি 12 জুন তালিকাভুক্ত হতে পারে। দ্বিতীয় আইপিও সেট্রিক্স ইনফরমেশন সিকিউরিটির। এই আইপিওতেও বিনিয়োগের সুযোগ রয়েছে 7 জুন 2024 তারিখ পর্যন্ত। সংস্থাটি 21 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে।
তবে শেয়ার বাজারে কোনও আইপিও সম্পর্কে বিশেষঞ্জদের থেকে না জেনে বিনিয়োগ করা ঠিক না। যে কোনও আইপিওতে বিনিয়োগ করার আগে অবশ্যই একবার আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন। তা না করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য লেখা হয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




