buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

ভারতের প্রবৃদ্ধির আশায় বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ! কোন IPO-কে ঘিরে টেলিকমে নতুন মুমেন্টাম বাজারে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সবচেয়ে প্রতীক্ষিত সম্ভাব্য IPO-গুলির মধ্যে অন্যতম জিও প্ল্যাটফর্ম (Jio Platforms)-এর শেয়ার বাজারে তালিকাভুক্তির জল্পনা আবারও টেলিকম খাতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এছাড়া জিওর সম্ভাব্য IPO ভারতের পুঁজিবাজারে অন্যতম বৃহৎ তালিকাভুক্তি হতে পারে। এটি শুধু টেলিকম খাতের মূল্যায়নই বাড়বে না। বরং ভারতের ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি, 5G অ্যাডোবশন, প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনাকেও আরও শক্তিশালী করবে। 

5 2

আবার বিশ্লেষকদের মতে, জিওর সম্ভাব্য IPO শুধু একটি বড় কর্পোরেট ইভেন্টই নয়; বরং ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি প্রতি বিনিয়োগকারীদের আস্থারও প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, জিও IPO বাজারে এলে দেশীয় বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (DIIs / FIIs) কাছ থেকে বড় সাড়া মিলতে পারে। পাশাপাশি টেলিকম অবকাঠামো, ডিজিটাল পরিষেবা, ক্লাউড, AI এবং এন্টারপ্রাইজ প্রযুক্তি ব্যবসায়ও নতুন বিনিয়োগের গতি বাড়তে পারে। যার প্রভাব টেলিকম ইকোসিস্টেমের অন্যান্য সংস্থার শেয়ারেও পড়তে পারে।

ভারতের টেলিকম বাজারে এখন মূলত তিনটি বড় বেসরকারি সংস্থা— রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) বা VI। আর এই শীর্ষ তিন সংস্থার মধ্যে প্রতিযোগিতায় রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ট্যারিফ বৃদ্ধি, 5G পরিষেবার দ্রুত সম্প্রসারণ, প্রতি গ্রাহক থেকে আয় বা ARPU বৃদ্ধি এবং ডেটা ব্যবহারের ধারাবাহিক উত্থান এই খাতের আয় ও মুনাফার সম্ভাবনা আরও শক্তিশালী করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading