buzywithinfoBuzy With Info
Everything About Business
Renewable energy

এটি ভারতের গ্রিণ এনার্জি সেক্টরের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ! নতুন বৈদেশিক পরিকল্পনা সম্পর্কে আপনি জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্রুকফিল্ড অ্যাসেড ম্যানেজমেন্ট আগামী তিন বছরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে রিনিওয়েবেল এনার্জি সেক্টরে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। বিষয়টির সাথে পরিচিত বিশেষজ্ঞরা এবং কর্মকর্তারা জানিয়েছেন যে এটি ভারতের জন্য গ্রিণ এনার্জি সেক্টরের সবচেয়ে বড় বিদেশী প্রতিশ্রুতি (Commitment) হবে। সাথে তারা আরও বলেন, বিশ্বব্যাপী বিনিয়োগকারী সংস্থাটি তাদের লীলা ব্র্যান্ড (Leela brand)-এর অধীনে একটি টাউনশিপ এবং একাধিক ছোট হোটেল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে। যার ফলে তাদের বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে। 

July 18 New in article ads By Sir 1

জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের তথ্য প্রযুক্তি এবং বিদ্যুতমন্ত্রী নারা লোকেশ এবং ব্রুকফিল্ডের সম্পদ ব্যবস্থাপনার ব্যবস্থাপক অংশীদার নওয়াল সাইনি, অঙ্কুর গুপ্তা এবং অর্পিত আগরওয়াল একটি বৈঠকে এই বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিশ্চিত করেছিলেন। যার প্রতিশ্রুতি এসেছিল সেপ্টেম্বরে লন্ডনে লোকেশ এবং ব্রুকফিল্ডের গ্লোবাল প্রেসিডেন্ট কনর টেস্কির মধ্যে হওয়া একটি বৈঠকের পর। আর এই বড় বিনিয়োগের অংশ হতে পেরেছে অন্ধ্রপ্রদেশের প্রিমিয়াম এনার্জি এবং রিনিউ পাওয়ারের মতো রিনাওয়েবেল সেক্টরের বড় কোম্পানিগুলি। 
ব্রুকফিল্ডের গ্রিণ হাইড্রোজেন প্রকল্পে পাশাপাশি ইন্দোসোলের সমন্বিত উৎপাদন সুবিধা এবং নবযুগের রিনিওয়েবেল (Renewable) এনার্জির পোর্টফোলিওয়ে বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। অবশ্য এই উল্লেখযোগ্য সেক্টর ছাড়াও ব্রুকফিল্ড রাজ্যের অন্যান্য খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে। এদিকে লীলা হোটেলের সংখ্যাও চূড়ান্ত হয়নি। তবে অনুমান করা হচ্ছে, রিয়েল এস্টেট এবং হসপিটালিটি খাতে বিনিয়োগ ক্লিয়ার এনার্জির জন্য প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারেরও বেশি হবে। এছাড়া ব্রুকফিল্ড ২০৩০ সালের মধ্যে বিভিন্ন খাতে তার ভারতের পোর্টফোলিও ৩০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রাখে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading