২৬ এপ্রিল বৃহৎ গাড়ি সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড তার ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সংস্থাটি কর বাদ দিয়ে চতুর্থ ত্রৈমাসিকে ৩,৮৭৮ কোটি টাকার মুনাফা করেছে। তার আগের অর্থবছরের একই ত্রৈমাসিকে সংস্থা ২৬২৩.৬০ কোটি টাকার মুনাফা অর্জন করেছিল। আর যদি দুই বছরের লাভের অঙ্ক তুলনা করেন তবে দেখতে পাবেন যে সংস্থার লাভের পরিমাণ ৪৮% বৃদ্ধি পেয়েছে। এছাড়া মারুতির শেষ ত্রৈমাসিকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে ৩৮,২৩৫ কোটি টাকা ইনকাম করেছে। সেটার তার আগের অর্থবছরের তুলনায ১৯% বেশি। আর কোম্পানির মোট আয় ২০২৩-২৪ অর্থবছরে২০% বৃদ্ধি পেয়ে ১,৪০,৯৩৩ কোটি টাকা হয়েছে।
নিঃসন্দেহে গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিক মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের জন্য একটি দারুন সময়। একই ভাবে সংস্থার শেয়ারহোল্ডারদের জন্যও এটি অতিরিক্ত লাভ করার সময়। কারণ সংস্থা চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের সাথে ঘোষণা করেছে বিনিয়োগকারীদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ার প্রতি ১২৫ টাকা করে চূড়ান্ত লভ্যাংশ দেওয়া হবে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর জানিয়েছে যে মোট ৩৯৩০ কোটি টাকার লভ্যাংশ প্রদান করতে চলেছে কোম্পানি।

মুনাফা বেশি হলেও ওই দিন (২৬ এপ্রিল) চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের দিন কোম্পানির শেয়ারে পতন দেখতে পাওয়া গেছে। এমনকি বাজার বন্ধের সময়েও মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের শেয়ার নিম্নমুখী ছিল।২৬ এপ্রিল কোম্পানির শেয়ার NSE (National Stock Exchange) – এ ১.২৬% কমে ১২,৭৬০ টাকায় লেনদেন শেষ করেছে। আবার BSE – (Bombay Stock Exchange) – এ ১.৭০% হ্রাস পেয়ে ১২,৬৮৭.০৫ টাকায় লেনদেন শেষ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে পরের সপ্তাহে বাজার খোলার পর বোঝা যাবে শেয়ারটি কোন দিকে এগোবে।
২০২৩-২৪ সালের শেষ ত্রৈমাসিকে সংস্থা উৎপাদন খরচ কমিয়ে দেওয়ার মার্জিন বৃদ্ধি পেয়েছে। তবে তা আগের অর্থবছরের তুলনায় অনেক কম। এই কারণে শেয়ারের দাম হ্রাস পেতে পারে। এই জন্য আপনারা চাইলে শেয়ার বাজারের বদলে সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে বাজারের ঝুঁকি দ্বারা আপনার বিনিয়োগ প্রভাবিত হয় না। তাছাড়া একটি নিশ্চিত রির্টানের সাথে ঝুঁকিবিহীন বিনিয়োগ পরিকল্পনা প্রদান করে। Central Government schemes এবং কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন।




