buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 20

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ার রয়েছে বাকেটে? জালিয়াতি সামনে আসায় কি অবস্থা শেয়ারের?এক নজরে জেনে নিন সংস্থার মতামত।

 সম্প্রতি প্রত্যেক ছোট-বড় সংস্থা ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করছে। আমরা দেখেছি রিলায়েন্স গ্রুপের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ পাওয়ার পরে শেয়ারের দামে একটি ভালো বৃদ্ধি দেখতে পাওয়া গেছে।

Blue Yellow Modern Minimalist New Visa Discount Offer Ad Web Banner 1

আবার টাটা গ্রুপের নেট প্রফিট কমে যাওয়ায়, টাটা কনজিউমারের শেয়ারে পতনদেখা গেছে। এবার বিরাট পতন দেখা গেলো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের ফিনান্সিয়াল সংস্থার শেয়ারের প্রাইজে। তবে এখনতো সংস্থাটির ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হয়নি বা সত্য বলতে গেলে গত অর্থবছরের শেষ ত্রৈমাসিক হিসাব-নিকাশ আপাতত স্থগিত রয়েছে। কিন্তু কেনো? সমস্ত কিছু বিষয়ে সংস্থা জানিয়েছে যা আলোচনা করা হবে।

তবে আমরা আপনাদের সাথে এই সংক্রান্ত  যথাযথ করার আগে আগে জানিয়ে রাখা ভালো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো ছোট বড় সকল শেয়ারের দামে নানান কারণে বৃদ্ধির সাথে পতনও দেখা যায়। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, যে কারণে এটি সকল বিনিয়োগকারীদের জন্য অন্যতম বিনিয়োগ বিকল্প নয়। এমন অবস্থায় বিশেষ করে যে সকল ব্যক্তি ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান না এবং আপনাদের সকলের জন্য অন্যতম বিনিয়োগ বিকল্প হল গভার্মেন্ট স্কিম। কারণ এটি নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং নিশ্চিত রিটার্ন প্রদান করে। আপনারা চাইলে প্রত্যেক মাসে নির্দিষ্ট তারিখের মধ্যে বা SIP পদ্ধতিতে  বিনিয়োগ করতে পারেন, আবার চাইলে এক সময় বিনিয়োগ করে বা  Lumpsum পদ্ধতিতে বিনিয়োগ করতে পারেন। আপনার জন্যে কোন স্কিমটি উপযুক্ত, কবে থেকে বিনিয়োগ করা উচিৎ এবং কত বছর পর্যন্ত, SIP শুরু করলে কতটাকা থেকে করলে সর্বোচ্চ রিটার্ণ পাওয়া যাবে সহ প্রত্যেকটি Central Goverment Scheme সম্পর্কে খুটিনাটি ইনফর্মেশন জানতে এখুনি ক্লিক করুণ লিংকে -[ ]

https://creator.tagmango.app/bwi-courses

Ads Banner 2 1

 এবার জানা যাক কেনো পতন হল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারের জানা যাচ্ছে মহিন্দ্রা অ্যান্ড অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বাজার নিয়ন্রক সেবির কাছে এক্সচেঞ্জ ফাইলের মাধ্যমে জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে ভারতের উত্তর- পূর্ব সংস্থার একটি শাখায় kyc নথির মাধ্যমে ঋণ জালিয়াতি হয়েছে। ১৫০ কোটি টাকার পরিবহন ঋণের জালিয়াতির ঘটনা সামনে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জালিয়াতির মামলা নথিভুক্ত করা হয়েছে। আর এখনো এই বিষয়ে তদন্ত চলছে। সংস্থার পক্ষ থেকে আগে জানানো হয়েছে, উত্তর-পূর্ব শাখার কিছু কর্মী এবং বিজনেস ম্যানেজার এই কাজের সাথে যুক্ত। রিজার্ভ ব্যাংকো সেন্ট্রাল মনিটরিং সেল এই কান্ডের সাথে যুক্ত এমন কিছু ব্যাক্তিদের ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং সংস্থা দ্বারা শনাক্ত করার কাজ চলছে।

Your paragraph text 19

  মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২০২৩-২৪ অর্থবছরের মার্চ ত্রৈমাসিকের ফলাফল বেরোনোর কথা ছিল তবে তা স্থগিত রাখা হয়েছে। এমনকি বোর্ডের পক্ষ থেকে পরবর্তী ফল প্রকাশের তারিখ এখনো জানায়নি। অন্যদিকে জালিয়াতির খবর বাইরে আসতেই প্রথমদিনে শেয়ারের দাম ৭% কমে গিয়েছিল জানা যায় ২৭৮.৮৫ টাকা থেকে কমে ২৫৬.৫০ টাকা হয়েছিল। গতকাল অর্থাৎ ২৪ এপ্রিল সামান্য বেড়ে ২৬৩.৫৬ টাকায় লেনদেন শেষ করেছিল। আর আজকে ২৫৭.৯০ টাকায় লেনদেন শেষ করেছে। 

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading