buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

বিরতির পরে বড় ধামাকা নিয়ে আসতে পারে LG ইলেকট্রনিক্স; ভারতের বাজারের জন্য নির্ধারিত IPO মূল্য কত জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কেটের সাথে পরিচিত ব্যক্তিদের মতে, LG ইলেকট্রনিক্স ইনকর্পোরেটেডের ভারতীয় শাখা ৬ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হওয়া সপ্তাহে প্রায় ১১৫ বিলিয়ন টাকা বা ১.৩ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য প্রাথমিক পাবলিক অফার চালু করতে চলেছে। এর ফলে কোম্পানির ভ্যালু ৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও LG ইলেকট্রনিক্সের ভারতীয় শাখা ডিসেম্বরে প্রথমবার IPO প্রস্তাবের জন্য বাজার নিয়ন্ত্রকের কাছে কাগজপত্র দাখিল করেছিল। তখন কোম্পানিটি ১৫ বিলিয়ন ডলারের প্রত্যাশা করে, যা বর্তমানের IPO মূল্যের তুলনায় অনেকটা বেশি ছিল। তবে আগের করে সেবির অনুমতি না পেলেও, ২৫ সেপ্টেম্বর সাউথ কোরিয়ার কোম্পানিটি তার আপডেট করা প্রসপেক্টাসের জন্য অনুমোদন পেয়েছে।

11

বাজার নিয়ন্ত্রক ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ বা সেবির অনুমোদন পাওয়ার পর আগামী সপ্তাহের পর IPO চালু করছে। এটি HOB ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং Hexaware Technologies Ltd.-এর পরে বছরের তৃতীয় বিলিয়ন ডলারের IPO। যেখানে একত্রিত ভাবে ১০ বিলিয়ন ডলারে সংগ্রহের কথা উল্লেখ রয়েছে। তবে এখনও আলোচনা চলছে, তাই IPO-এর আবার এবং সময় পরিবর্তনের আশাও রয়েছে। বাজার অস্থিরতার কারণে মার্চ মাসে কোম্পানি তার প্রাথমিক পাবলিক অফার না আনলেও কোম্পানি যে তার শেয়ার বাজারে আনতে চলেছে সে বিষয় বিশেষজ্ঞ মহল নিশ্চিত। তবে এখনও LG ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। 
অবশ্য LG ইলেকট্রনিক্স কর্পোরেটেড ইন্ডিয়া চলতি বছর (২০২৫ সালে) জানিয়েছে যে তারা অন্ধ্রপ্রদেশে একটি নতুন কারখানা চালু করতে চলেছে। আর এটি হয়ে উঠেছে কোরিয়ান ইলেকট্রনিক্স কোম্পানির এই দেশের তৃতীয় কারখানা। যার জন্য LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রায় ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। এদিকে খসড়ায় উল্লেখ করেছে কোম্পানি যে, অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, মরগান স্ট্যানলি, জেপি (JP) মরগান চেজ অ্যান্ড কং, কেফা সিকিউরিটিজ ইনকর্পোরেটেড এবং সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের ভারতীয় ইউনিটগুলির সাথে শেয়ার বিক্রির উপদেষ্টা (advisers) হিসেবে কাজ করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading