Article By – সুনন্দা সেন

দীর্ঘ চার দিনের ধ্বসের পর আজ (বুধবার) বাজারে জোরালো প্রত্যাবর্তন দেখা যাচ্ছে প্রধান সূচকগুলি। এমনকি দিনের শুরুটাও পতনের দ্বারা শুরু হলেও পরে রিকভারি করার সাথে বৃদ্ধি পেয়েছে। একসময় BSE সূচক সেনসেক্স ০.৪৬% বৃদ্ধির সাথে ৭৪.৯০৩.৩৫-এ লেনদেন করেছে। যেখানে NSE সূচক নিফটি৫০ প্রায় ১০২.৪৫ পয়েন্ট বৃদ্ধির সাথে ২৩,৪৮২.৩০-এ লেনদেন করেছে। দেশের প্রধান এই দুই সূচকের এমন ভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে একাধিক কারণ রয়েছে, আর সেগুলি হল–
- প্রথম বড় কারণ হলো ভ্যালুবাইং। গত কয়েক সেশনে বাজারে তীব্র বিক্রির ফলে অনেক ব্লু-চিপ শেয়ার আকর্ষনীয় দামে নেমে এসেছে। ফলে বিনিয়োগকারীরা নীচু স্তরে লেনদেন শুরু করেন। বিশেষ করে মেটাল, FMCG ও কিছু ব্যাংকিং সেক্টরের শেয়ারে এই প্রভাব দেখা গেছে।
- দ্বিতীয় কারণ হল তেলের দামে স্বস্তি। গত কয়েক দিনে পশ্চিম এশিয়ার উত্তেজনা ও ক্রড অয়েলের দাম বৃদ্ধির কারণে বাজারে আতঙ্ক দেখা দেয়। তবে আজ অপরিশোধিত তেলের দামে কিছুটা শিথীলতা দেখা যাচ্ছে।
- এছাড়া বাজারে স্বস্তি আসার বা এই বৃদ্ধির কারণ হলো ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপীর ঘুরে দাঁড়ানো। আজ সকালে রুপী তার সর্বনিম্ন স্তর থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
- সেক্টর ভিত্তিক উত্থানও সমান ভাবে আজকে বাজারকে ইতিবাচক দিকে চলনা করছে। সবচেয়ে বড় ভূমিকা নেয় মেটাল স্টকগুলি। নিফটি মেটাল সূচক ২%-এর বেশি লাফ দেয়। পাশাপাশি ফার্মা ও কিছু অবকাঠামো সংক্রান্ত শেয়ারেও কেনাকাটা দেখা যায়। অন্যদিকে IT ও অটো শেয়ারে চাপ থাকলেও বর্ডার মার্কেট তুলনামূলকভাবে শক্তিশালী ছিল।
বিশেষজ্ঞদের মতে, বাজার এখনও অত্যন্ত অস্থির অবস্থায় রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, উচ্চ ক্রুড অয়েল দাম এবং মার্কিন-ইরান উত্তেজনা পুরোপুরি কাটেনি। তাই এই রিকভারি আপাতত ‘রিলিফ র্যালি’ হলেও আগামী কয়েক দিনে বৈশ্বিক পরিস্থিতি ও রুপির গতিবিধি বাজারের দিক নির্ধারণ করবে।




