Article By – সুনন্দা সেন

এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভসে অনাবাসী ভারতীয় বা NRI (Non -Resident Indian)-দের লেনদেন সহজ করার কথা ভাবছে ভারতীয় বাজার বিয়ন্ত্রক। বর্তমানে NRI-দের ডেরিভেটিভসে ট্রেড করার জন্য একটি ক্লিয়ারিং মেম্বার বা CM-এর মাধ্যমে একটি কাস্টোডিয়াল পার্টিসিপ্যান্ট বা CP কোড পেতে হয়। তারা একবারে শুধুমাত্র একজন CM-এর মাধ্যমে বাণিজ্য করতে পারে এবং স্যুইচ করার জন্য একটি NOC (No Objection Certificate)- এর প্রয়োজন হয়। এই প্রক্রিয়াটি বিনিয়োগের ক্ষেত্রে অদক্ষতা তৈরি করে।
প্যান বা প্যান কার্ড এখন সিকিউরিটিজ মার্কেটে একটি ইউনিক আইডেন্টিফায়ার (Unique Identifier) হিসাবে ব্যবহৃত হচ্ছে। যা NRI-দের মনিটর পজিশন নিরীক্ষণের জন্য CP কোড প্রতিস্থাপন (Replace) করতে পারে। সেবি তার পরামর্শপত্রে CP কোডের প্রয়োজনীয়তা এবং একক CM-এর সাথে জুড়ে থাকার প্রয়োজনীয়তা অপসারণের প্রস্তাব দিয়েছে। তাই ১০ ডিসেম্বর, ২০২৪- এ SEBI, মনিটর পজিশন লিমিট বা অবস্থানের সীমা নিরীক্ষণের জন্য PAN ব্যবহার করার কথা বলেছে।
সেবি বলেছে, NRI-দের ডেরিভেটিভসে বিনিয়োগ করার ক্ষেত্রে সহজতা আনার জন্য এবং NRI-দের মনিটর পজিশন নিরীক্ষণের পদ্ধতিকে সহজ করার জন্য এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস চুক্তিতে NRI-দের কর্মক্ষম, বিনিয়োগ দক্ষতা পর্যবেক্ষণের সীমা নিরীক্ষণের বিষয় সহজ করার জন্য সার্কুলার জারির কথা বলা হয়েছে। ভারতীয় বাজার নিয়ন্ত্রক বারংবার করে একটি CD কোড ব্যবহারে প্রয়োজনীয়তা এবং শুধুমাত্র একক CM-এর সাথে ডিল করার বিষয় বদলাতে বলেছে।
উপরে উল্লেখিত ব্যবস্থাগুলি বাস্তবায়িত হলে NRI-দের জন্য ট্রেডিং বিনিয়োগ প্রক্রিয়া সহজতর হবে এবং কার্যকারিতা বৃদ্ধি করবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কোনো প্রকার সীদ্ধান্ত নেওয়া আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত তার এই প্রস্তাবে জনসাধারণের মতামত চেয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




