buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

৬ মাস নয়, ৬৬ দিনে শেষ করতে হবে কাজ! বাইব্যাক নিয়মে বড় পরিবর্তন আনার প্রস্তাব দিল বাজার নিয়ন্ত্রক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শেয়ার বাইব্যাক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও বিনিয়োগকারী বান্ধব (Investar-Friendly) করতে নতুন প্রস্তাব আনল সিক্যিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI)। নতুন প্রস্তাব অনুযায়ী, ওপেন মার্কেটের মাধ্যমে শেয়ার বাইব্যাক আবার চালু করা হতে পারে এবং সেই প্রক্রিয়া সর্বোচ্চ ৬৬ কার্জ দিবসের মধ্যে শেষ করতে হবে। আগে এই সময়সীমা শেষ হত প্রায় ৬ মাস পর্যন্ত সময়ে। সেবির মতে, দীর্ঘ সময় ধরে বাইব্যাক চললে বাজার পরিস্থিতি বদলে যেতে পারে, আর তা সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ট্র্যাক করা কঠিন হয়ে ওঠে। 

July 18 New in article ads By Sir

SEBI আরও বলেছে, বাইব্যাকের প্রথমার্ধেই মোট নির্ধারিত অর্থের অন্তত ৪০% ব্যবহার করতে হবে। এর ফলে কোম্পানিগুলি যাতে শুধু ঘোষণা করে দীর্ঘ সময় অপেক্ষা না করে, তা নিশ্চিত করা যাবে। নিয়ন্ত্রক সংস্থা আরও কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা প্রস্তাব করেছে। বাইব্যাক চলাকালীন প্রোমোটার ও তাদের সহযোগীদের শেয়ার ISIN স্তরে “ফ্রিজ” করে দেওয়া হতে পারে, যাতে তারা বাজারে শেয়ার লেনদেন করতে না পারেন। এছাড়া, আলাদা ট্রেডিং উইন্ডোর বদলে সাধারণ বাজার ব্যবস্থার মাধ্যমেই বাইব্যাক ট্রেড করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল — কোম্পানিগুলিকে পাবলিক ঘোষণা হওয়ার এক দিনের মধ্যে ই-মেলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বাইব্যাক সংক্রান্ত তথ্য পাঠাতে হতে পারে। এর উদ্দেশ্য ছোট বিনিয়োগকারীদের দ্রুত তথ্য পৌঁছে দেওয়া। SEBI চাইছে যাতে কোনও বাইব্যাকের ফলে ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং নিয়ম ভঙ্গ না হয়। পাশাপাশি, মার্চেন্ট ব্যাংকার নিয়োগ বাধ্যতামূলক রাখার নিয়মও শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কোম্পানিগুলির খরচ কমে এবং প্রক্রিয়া সহজ হয়। 

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতীয় পুঁজিবাজারে কর্পোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী করবে এবং বাইব্যাক প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাবে। বর্তমানে এই প্রস্তাবগুলির উপর জনমত চাওয়া হয়েছে এবং ২৯ মে পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading