শেয়ার বাজারে সঠিক স্টকে টাকা বিনিয়োগ করা হলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। এমন অনেক stock রয়েছে যা বিনিয়োগকারীদের খুব অল্প সময়ে বড়লোক করেছে। আজ এমনই একটি শেয়ারের খবর পেতে চলেছেন। এই শেয়ারে বিনিয়োগের টাকা মাত্র দুই বছরে 7 গুণ বেড়েছে। এই কোম্পানিটি গয়না বিক্রির ব্যবসা করছে। এর শেয়ার ক্রমাগত বাড়ছে।
এটি কেনার জন্য বিনিয়োগকারীদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তবে না জেনে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। বাজারের যে কোনও স্টকে টাকা বিনিয়োগ করার আগে একবার আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলা উচিৎ। এটি না করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। আসুন এই stock সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।
সরকারি প্রকল্পের কোর্স
বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দেওয়ার ক্ষেত্রে, সোনার গয়না বিক্রিকারী একটি বিশাল সংস্থা কল্যাণ জুয়েলার্সের নাম অন্যতম। যারা এই শেয়ারে বিনিয়োগ করেছেন তাদের বাম্পার লাভ হয়েছে। গত দুই বছরে এই stock দ্রুত হারে বেড়েছে। সোনার দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া। একই সঙ্গে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দামও দ্রুত বাড়ছে। এখন এতে বিনিয়োগ আরও বাড়ছে।

গত 2 বছরের কথা বললে, কল্যাণ জুয়েলার্সের শেয়ার বিনিয়োগকারীদের 644 শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। তবে আজ শেয়ারের দরপতন হয়েছে। স্টকটি 7 পয়েন্টের সামান্য হ্রাস পেয়েছে। প্রায় 3টের দিকে শেয়ারটি 439 টাকার স্তরে লেনদেন হয়েছে। আর গত 6 মাসে এই স্টক 28 শতাংশের বেশি বেড়েছে। গত এক বছরে 237 শতাংশ বেড়েছে।
Article By – আস্তিক ঘোষ





