buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

মাল্টিব্যাগার স্টক কী? কী দেখে বুঝবেন স্টকটি মাল্টিব্যাগার?

কোনো কম টাকার ইনভেস্টমেন্ট কখনও প্রচুর লাভ এনে দিয়েছে আপনাকে? বা এমন কোনো স্বল্প দামের স্টকে কখনও বিনিয়োগ করেছেন যার রিটার্ন এসেছে প্রচুর? ঠিক এই জিনিসটাই হয় multibagger stock-এ। Multibagger stock-এ বিনিয়োগের ফলে আপনার অর্থ অনেক অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এই ধরনের স্টক খুঁজে বের করা এত সহজ নয়।

9

তবে আগে থেকে কি সত্যিই বোঝা যায় কোন্ স্টকটি ভবিষ্যতে multibagger হবে? দেখুন, সেইভাবে কিছুই আগে থেকে ধারণা করা সম্ভব নয় কারণ শেয়ার বাজারে কোনো কিছুই পূর্বপরিকল্পনা অনুযায়ী হয় না এবং কোনো স্টকের ভ্যালুয়েশন কত হবে সেটাও আগে থেকে বলা বেশ শক্ত। আপনাকে তাহলে কী দেখতে হবে? ভালো ব্যবসার সন্ধান করতে হবে এবং বেশ কিছু আর্থিক তথ্য দেখতে হবে। 

আরও একটি বিষয় যেটা বিনিয়োগকারীরা অবশ্যই মনে রাখবেন সেটা হল কোনো স্টকে যদি multibagger হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা হতে কখনও কখনও ২ থেকে ৩ বছর সময় লেগে যেতে পারে আবার কখনও ১ বছরের মধ্যেই স্টক মাল্টিব্যাগার হয়। সুতরাং আপনাকে সেই ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। এছাড়াও কোম্পানির অতীত দেখলেই শুধু হবে না, মাল্টিব্যাগার স্টকের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই স্টকগুলির ভবিষ্যতে প্রচুর বৃদ্ধির সম্ভাবনা থাকে। কোম্পানির অতীতের পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য কী, কীভাবে তারা এগোতে চাইছে ইত্যাদি জানা দরকার।

কোম্পানির ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বার্ষিক রিপোর্টে লেখা থাকে, সেইখান থেকে এই তথ্যগুলি পাওয়া যাবে। কোম্পানি নিজেদের ভবিষ্যত নিয়ে যদি সচেতন থাকে এবং ভবিষ্যতে ম্যানেজমেন্ট কী কী পদক্ষেপ নিতে চলেছে সেটা যদি কোম্পানি ব্যাখ্যা করতে পারে তাহলে সেই কোম্পানির মধ্যে ভবিষ্যতে ভালোরকম বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে।

ছোটো আকারের ব্যবসাগুলির ভবিষ্যতে মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা বেশি যদি তারা নিজের নিজের ক্ষেত্রে market leader হয়। Market Leader-এর অর্থ হল এমন অনেক কোম্পানি আছে যারা আকারে হয়তো ছোটো কিন্তু তাদের কাছে বড় market share রয়েছে সেইসব কোম্পানির multibagger সম্ভাবনা থাকে। 

তাহলে কোনো স্টকের মধ্যে ভবিষ্যতে দুর্দান্ত রিটার্ন দেওয়ার সম্ভাবনা কতটা বুঝবেন কীভাবে? কী কী জিনিস একটি ব্যবসার ক্ষেত্রে দেখা উচিত? আসুন জেনে নিই। 

6

প্রোডাক্ট:  কোম্পানি কী জিনিস তৈরি করছে? তারা কি কোনো unique বা আলাদা ধরনের কিছু তৈরি করছে? Unique product-এর অর্থ হল সেই জিনিসের কোনো copy থাকবে না। যেমন coca cola-র কথা বলা যেতে পারে। তারা নিজেদের পানীয় তৈরির ফরমুলা পেটেন্ট করানোর পর প্রতিযোগিতার জায়গায় অনেক সুবিধা পেয়েছে। 

ব্র্যান্ড:  ব্যবসাটি কি নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পেরেছে বা ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য আছে? দেখুন, ব্র্যান্ড মানে বিশ্বাস। যখন মানুষ কোনো ব্র্যান্ডকে ভরসা করে তখন তার জন্য বেশি অর্থপ্রদানেও রাজি থাকে। এতে ব্যবসার মার্জিন বাড়ে এবং ধারাবাহিক সেলসও বাড়ে। 

ম্যানেজমেন্ট:  কোম্পানির উন্নতির কেন্দ্রবিন্দু হল ম্যানেজমেন্ট। কোম্পানির ম্যানেজমেন্ট যদি সৎ হয় তাহলে তারা কোম্পানির সমস্ত পদক্ষেপ, ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কে আলোচনা করবে এবং কীভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় তার ছক তৈরি করবে। মাল্টিব্যাগার স্টকের ম্যানেজমেন্ট দেখা অত্যন্ত জরুরি।

Free cash flow:  কোনো স্টক মাল্টিব্যাগার হবে কিনা সেটা অনেকখানি নির্ভর করে কোম্পানিটি নিজেদের অর্থ কেমনভাবে ব্যবহার করে তার উপর। কোম্পানি free cash flow কতটা জেনারেট করতে পারছে দেখা দরকার। Free cash flow ব্যবহার করে কোম্পানি ভবিষ্যতে ব্যবসার প্রসারণ করতে পারে বা শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড প্রদান করতে পারে। সুতরাং কোম্পানি দক্ষতার সঙ্গে free cash flow জেনারেট করতে পারছে কি না সেটা দেখতে হবে। 

Low debt:  কোম্পানির ঋণের বোঝা কম আছে কিনা দেখতে হবে। ঋণ কম থাকলে কোম্পানির বৃদ্ধি দ্রুত হয়, কারণ তখন কোম্পানি নিজেদের মুনাফা ব্যবসা বৃদ্ধির কাজে ব্যবহার করতে পারে। 

ROE:  ROE-র অর্থ হল Return on Equity। কোম্পানি নিজেদের শেয়ারহোল্ডারদের টাকা কত ভালোভাবে কাজে লাগাচ্ছে সেটাই জানা যায় ROE থেকে। ROE ধারাবাহিকভাবে বেশি থাকলে সেটি ব্যবসার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। 

Profit Margin:  ব্যবসা কতটা আয় করছে সেটা দেখলেই চলবে না, ব্যবসা সেই আয় থেকে কতটা মুনাফা রাখতে পারছে সেটা দেখা বেশি জরুরি। ব্যবসার profit margin সময়ে সময়ে বাড়ছে কি না দেখতে হবে। Profit margin বাড়লে বুঝতে হবে কোম্পানি আরও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং দক্ষ হচ্ছে। 

এই প্যারামিটারগুলি ছাড়াও মার্কেট ট্রেন্ড বুঝুন এবং কোন্ sector ভবিষ্যতে মাল্টিব্যাগার হতে পারে সেটি বোঝার চেষ্টা করুন। আমাদের অর্থনৈতিক বা সামাজিক বা তথ্যপ্রযুক্তিগত পরিবর্তনের ফলে আগামীদিনে renewable energy, e-commerce, fintech ইত্যাদি কোম্পানিগুলির সম্ভাবনা বেড়ে চলেছে। এই সেক্টরগুলি ভবিষ্যতে কয়েক গুণ রিটার্ন দিতে পারে। ফলে সরকারি পলিসিগুলি সম্পর্কে খবর রাখুন, সরকার নতুন কোনো পলিসি আনছে কি না বা পলিসির কোনো পরিবর্তন হচ্ছে কি না দেখুন। দেশের অর্থনীতিগত খবরাখবর রাখুন। নতুন টেকনোলজি নতুন মার্কেট তৈরি করতে পারে। কোন্ কোম্পানিগুলি নতুন প্রযুক্তি ব্যবহার করছে বা কোন্ sector কেমন পারফর্ম করছে ইত্যাদি বিষয়গুলি দেখা দরকার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading