buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ট্রাম্পের শুল্ক আরোপ, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ একাধিক কারণ ২০২৫-২৬ অর্থবছরে বয়ে আনতে পারে ঝুঁকি; উল্লেখযোগ্য কারণগুলি কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশীয় এবং বিশ্বব্যাপী প্রতিকূলতার কারণ ২০২৪-২৫ অর্থবছর ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি আশাব্যাঞ্জক বছর ছিল। লোকসভা নির্বাচন থেকে শুরু করে নিজের দেশের, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন এবং চীনের একাধিক উদ্দীপনা পরিকল্পনার জন্য এই পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের মার্কেট রিটার্নে পরিবর্তন দেখেছেন। এছাড়া চলতি অর্থবছরে বিশ্বব্যাপী ফান্ডগুলি ভারতীয় ইক্যুইটি থেকে রেকর্ড ১.৫৪ ট্রিলিয়ন টাকা তুলেছে। যেখানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রেকর্ড ৬ ট্রিলিয়ন টাকা বিনিয়োগ করেছে। তবে অস্থির বছরটি শেষের দিকে রয়েছে। তবুও অনিশ্চয়তা অনেক দূর এগিয়ে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুসারে, মার্কিন প্রেসিডেন্টের আসন্ন পারস্পরিক শুল্ক আরোপের ফলে আগামী বছর (২০২৫-২৬)-এ তীব্র অস্থিরতা দেখা দেবে।

10

২০২৫-২৬ অর্থবছরে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের যে সব প্রধান ঝুঁকিগুলি সম্পর্কে বিশেষ ভাবে সতর্ক থাকা উচিত সেগুলি হল:

  1. ট্রাম্পের নতুন শুল্ক নীতি:  ২এপ্রিলের সময়সীমা যত এগিয়ে আসছে ট্রাম্পের পারস্পরিক শুল্ক বিশ্বব্যাপী শেয়ার এবং মুদ্রার উপর থ্রেট বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই শুল্কগুলি ২০২৫-২৬ অর্থবছরে আর্থিক বাজারের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করবে। আর বিনিয়োগকারীদের মনোভাব উপর প্রভাব ফেলবে।
  1. বিলম্বির অর্থনৈতিক পুনরুদ্ধার:  বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে যদিও অভ্যন্তরীণ ক্ষেত্রে কোনও বড় ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তবুও দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে। তারা বিশ্বাস করেন যে ইতিমধ্যেই বাজার মূল্যায়নে তা প্রতিফলিত হয়েছে।
  1. আয়ের সমস্যা:  আয় বৃদ্ধির প্রত্যাশায় নিম্নমুখী সংশোধনের সত্ত্বেও বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে বাজারের পূর্বাভাসএখনও রিপোর্টে প্রবণতার উপরে রয়েছে। তবে চতুর্থ ত্রৈমাসিকের আয় ধীর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখনও ঋণবৃদ্ধি দূর্বল রয়ে গেছে। 
  1. FII-এর প্রবাহ ঘিরে অনিশ্চয়তা:  যদিও ভারতীয় শেয়ার বাজারগুলি গত সপ্তাহে ২০২৫ সালের ক্যালেন্ডার বছরের প্রথম সাপ্তাহিক নেট বিদেশী প্রবাহ প্রত্যক্ষ করেছে। তবুও বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, এই কভারিংয়ের স্থায়িত্ব এখনও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণযোগ্য বিষয়। কারণ একাধিক বিষয়ের উপর FII-এর প্রবাহ নির্ভর করছে।

বিশ্বব্যাপী ঝুঁকি:  শুল্কের আশঙ্কার বাইরে মার্কিন মন্দা, দীর্ঘস্থায়ী বিশ্বব্যাপী আর্থিক কঠোরতা এবং অপ্রত্যাশিত ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা মূলধন প্রবাহকে প্রভাবিত করতে পারে বিশ্লেষকের মতে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading