buzywithinfoBuzy With Info
Everything About Business
mutual fund

আপনি কি SIP- এর মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? জানেন কি একটা কিস্তি না দিলে কি হয়? ভুল করার আগে জানুন বিস্তারিত।

ভারতে মিউচ্যুয়াল ফান্ডের জনপ্রিয়তা সময়ের সাথে আরও বৃদ্ধি পাচ্ছে। আর তার অন্যতম কারণ দাঁড়িয়েছে শেয়ার বাজার থেকে লাভ করার ইচ্ছে। তাই সরাসরি ঝুঁকি এড়িয়ে Mutual Fund – এ বিনিয়োগের মাধ্যমে শেয়ার বাজার থেকে অধীক রিটার্ন অর্জন করে থাকেন অনেকেই। যেহেতু কেবল ট্রেডারস বা ব্যবসায়ী নয়, Mutual Fund – এ চাকুরী জীবিরাও বিনিয়োগ করে থাকেন। আর তাদের জন্য এক সময়ে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা প্রায় অসম্ভব, তাই চাকুরীজীবিরা মাসে মাসে Mutual Fund – এ বিনিয়োগ করে থাকেন। বর্তমানে শেয়ার বাজার নতুন উচ্চতায় থাকায় শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ দেবে বিপুল রিটার্ন। 

New Add Banner1

আসলে মিউচ্যুয়াল ফান্ডে লাম্পসাম এবং SIP (Systematic Investment Plan)- এর মাধ্যমে বিনিয়োগ করা যায়। SIP- তে মাসে মাসে বিনিয়োগ করা যায় সে বিষয় আমরা জানি। তবে এটা অনেকেই জানেন না যে SIP- এর মূল্য নির্দিষ্ট করে ফান্ডের অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যায়। এক্ষেত্রে আপনাকে অর্থ জমা করার দিন মনে রাখতে হয় ব্যাংক থেকে অটোমেটিক ভাবে নির্দিষ্ট দিনে টাকা ডিডাক্ট হয়ে যায়। SIP- এর মাধ্যমে বিনিয়োগে ব্যাংক লিংক থাকলে অনেকেই অর্থ জমা করা নিয়ে চিন্তামুক্ত থাকে এবং বিনিয়োগের অর্থ মিস না হওয়ার প্রবণতাও থাকে উচ্চ। তবে যদি কোনো কারণে ব্যাংকে SIP- এর অর্থ না থাকে তখনও এক মাসের বিনিয়োগ মিস হয়ে যাওয়ার প্রবণতা তীব্র হয়। 

mutual fund

এই কথা কখনো উড়িয়ে দেওয়া যায় না যে, SIP- এর জনপ্রিয়তা তুলনামূলক ভাবে অধিক বৃদ্ধি পেয়েছে Mutual Fund অ্যাকাউন্ট এবং বিনিয়োগকারীর সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর। যেহেতু এক্ষেত্রে অটো ডেবিট মোড সেট করা থাকে তাই টাকা জমা করার চিন্তা নিতে হয় না। এমনকি SIP- এর তারিখও মনে রাখতে হয় না। শুধু মনে রাখতে হয় অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ জেনো থাকে। আর তা জেনো SIP- এর পরিমানের সমান বা তার থেকে বেশি হয়। না হলেই ব্যাংককে দিতে হতে পারে পেনাল্টি। 

কোনো মাসে আপনি SIP- এর টাকা জমা করতে ভুলে যান বা SIP- এর জন্য যে টাকা ডেবিট হয় তা যদি অ্যাকাউন্টে না থাকে, তাহলে জরিমানা দিতে হয়। যদি নিজে জমা করান সেক্ষেত্রে আপনার ফান্ড হাউস ঠিক করে কত টাকা চার্জ কাটবে। অবশ্য এই বিষয় নূন্যতম পেনাল্টি চার্জ প্রায় ১২৫ টাকা। আর যদি অটো ডবিট বাউন্স হয়, সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে পেনাল্টি আদায় করে। যা আদতে SIP লোনের EMI – এর মতো কাজ করে। ব্যাংকের উপর নির্ভর করে সে কত চার্জ করবে। তবে জানা যায় যে, অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে ব্যাংক ১০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত জরিমানা নিতে পারে। 

শেয়ার বাজারের মতো Mutual Fund – এ বিনিয়োগের ক্ষেত্রেও ঝুঁকি লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিম গুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]

(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত কেবল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading