buzywithinfoBuzy With Info
Everything About Business
FDI

বিদেশী বিনিয়োগে শীর্ষ মহারাষ্ট্র এবং দ্রুত উত্থানে কর্ণাটক! ২০২৫-২৬ অর্থবছরে প্রকাশিত FDI-এর তালিকায় ১০টি রাজ্যের নাম কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে বিদেশী বিনিয়োগ (FDI) দেশের শিল্প, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। কোন রাজ্যে বিদেশী সংস্থাগুলি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে; তা সেই রাজ্যের ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামো এবং শিল্পোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সূচক। ২০২৫-২৬ অর্থবছর (FY26)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারও FDI আকর্ষণে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে কর্ণাটকও প্রযুক্তি ও গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের সম্প্রসারণের ফলে দ্রুত এগোচ্ছে। অন্যদিকে গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা, দিল্লি ও তেলেঙ্গানার মতো রাজ্যগুলিও উল্লেখযোগ্য পরিমাণ বিদেশী বিনিয়োগ আকর্ষণ করেছে।

July 18 New in article ads By Sir

এবার চলুন দেখে নেওয়া যাক ২০২৫-২৬ অর্থবছরে বিদেশী বিনিয়োগ আকর্ষণে ভারতের শীর্ষ ১০ রাজ্যগুলির নাম সদ্য প্রকাশিত হয়েছে সরকারি ওয়েবসাইটে। আর শীর্ষ রাজ্যগুলি নাম এবং তাদের FDI ইনফ্লো হলো,

র্যাঙ্কিংরাজ্যের নামবিদেশী বা FDI ইনফ্লো
প্রথমমহারাষ্ট্র১৫.৩৮ বিলিয়ন মার্কিন ডলার
দ্বিতীয়কর্ণাটক১১.১৫ বিলিয়ন মার্কিন ডলার
তৃতীয়গুজরাট৪.৯৯ বিলিয়ন মার্কিন ডলার
চতুর্থতামিলনাড়ু৩.৮৬ বিলিয়ন মার্কিন ডলার
পঞ্চমহরিয়ানা২.৮৩ বিলিয়ন মার্কিন ডলার
ষষ্ঠদিল্লি২.৭১ বিলিয়ন মার্কিন ডলার
সপ্তমতেলেঙ্গানা২.৫২ বিলিয়ন মার্কিন ডলার
অষ্টমরাজস্থান১.১১ বিলিয়ন মার্কিন ডলার
নবমউত্তরপ্রদেশ০.৯১ বিলিয়ন মার্কিন ডলার
দশমঝাড়খন্ড০.০১ বিলিয়ন মার্কিন ডলার

বিশেষজ্ঞদের মতে, উন্নত অবকাঠামো, সহজ ব্যবসায়িক পরিবেশ (Easy business environment), প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং উৎপাদন শিল্পে বড় বিনিয়োগের কারণে এই রাজ্যগুলিতে বিদেশী সংস্থাগুলির আগ্রহ বাড়ছে। এর ফলে কর্মসংস্থান, শিল্পায়ন (Industrialization) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও গতি পাবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading