Article By – সুনন্দা সেন

IT সেক্টরে তীব্র বিক্রির চাপের ফলে ভারতীয় শেয়ার বাজারের বেঞ্চমার্কগুলি সকালের দিকে লাভের আশা রাখলেও তা পরে ছেড়ে দিতে হয়েছে। কারণ ইন্ট্রাডের ট্রেডেই নিফটি IT ইনডেক্স বা সূচক প্রায় ২% কমেছে। তথ্য প্রযুক্তি সেক্টরের শেয়ারের তালিকায় ইনফোসিস, TCS এবং HCL টেকের মতো প্রধান সূচকের চাপের সম্মুখীণ হয়েছে। আর তাদের স্টক প্রাইস হ্রাস পেয়েছে। এমন অবস্থায় বড় প্রশ্ন হলো কেনো টেক সেক্টরের শেয়ার গুলিতে পতন লক্ষ্য করা যাচ্ছে? আর এর কারণগুলি রয়েছে নীচে:
- নিফটি IT সূচকের ১০টি উপদান (constituents)- এর সবকটিই রেড জোনে ছিল। পারসিস্টেন্ট সিস্টেমস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৪% পতনের সাথে। তারপরেই রয়েছে Mphosis (এমফসিস), যার শেয়ারের দাম ৩% হ্রাস পেয়েছে। TCS, ইনফোসিস এবং কর্ফোরেজের মতো শেয়ারগুলি ২% পতন হলেও, LTI Mineraltree -এর লোসান রয়েছে সীমিত, মাত্র ০.১৪%-এ।
- তথ্য প্রযুক্তি বা IT সেক্টর মার্কিন বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল শ্রমবাজারের সংকেত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির সাথে উদ্বেগের প্রকাশ করেছে। এছাড়া IT সেক্টরে ব্যয়ের সম্ভাব্য মন্দা নিয়ে উদ্বেগ শেয়ারবাজারের উপর ভারী চাপ সৃষ্টি করেছে।
- আজকের পতনের পেছনে বাজার অস্থিরতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া VIX ইন্ডেক্স ১১-এ উঠে এসেছে। যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ক্রমবর্ধমান অস্থিরতা, প্রফিট-কুকিংয়ের সাথে মিলে IT -স্টকগুলিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
- দেশীয় বিশেষজ্ঞরা IT সেক্টরের দুর্বলতার কারণ হিসেবে বাজার মূল্যায়ন এবং খাতের প্রবণতাকেও উল্লেখ করেছেন। ব্যাখ্যা করেছেন জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডঃ ভি কে বিজয়কুমার, “গতকাল বাজারে যে প্রাথমিক উৎসাহ দেখা গিয়েছিল তা ধরে রাখা যায়নি। প্রত্যাশিত শর্ট-কভারিং হয়নি, যার ফলে দাম শেষের দিকে হ্রাস পেয়েছে।”




