গত সপ্তাহের অস্থিরতা পরে শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। শেয়ার বাজার পুনরায় ছন্দে ফিরেছে বলেই আশা করা যাচ্ছে। বিনিয়োগের প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারের দুই প্রধান সূচক BSE Sensex এবং NSE Nifty- তে আবার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগ ক্ষেত্রে বিশেষজ্ঞ মহলের দাবি, চলতি সপ্তাহেও নিফটির বৃদ্ধি অব্যাহত থাকবে। পাশাপাশি সমগ্র শেয়ার বাজারে পজেটিভ লেনদেন লক্ষ্য করা যাবে।
নিফটির বৃদ্ধি অব্যাহত থাকার বিষয় একটি সাংবাদিক বৈঠকে নিজের মতামত প্রকাশ করার সময় LKP Securities- এর সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রুপক দে (Rupak De) বলেছেন, বাজেট সপ্তাহে অস্থিরতা লক্ষ্য করা গেলেও শেষ ট্রেডিং ডে বৃদ্ধি দেখিয়েছে বিনিয়োগকারীদের। টানা একত্রীকরণের পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিতে দূর্দান্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। যা আগামীতেও বৃদ্ধি অব্যাহত থাকবে। ব্যাংকের স্টকে বৃদ্ধি নিফটিকে সবচেয়ে উঁচু স্তরে পৌছাতে সাহায্য করবে। আর বাজারের বিষয় বলার সময় রুপক দে বলেছেন, দুই সূচকের ভালো পারফর্ম্যান্স বাজারে বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর দুই সূচকের বর্তমান স্তর প্রতিরোধের স্তর হিসাবে কাজ করবে।
SBI Securities –এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট সুদীপ শাহ (Sudeep Shah) বর্তমানে বাজারের গতির বিষয় নিজের মতামত সাংবাদিক সাক্ষাতকারে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাজেটকে ঘিরে বাজারে স্পষ্টভাবেই অস্থিরতা লক্ষ্য করা গেলেও বর্তমানে দেশীয় শেয়ার বাজারের দুই প্রধান সূচকে বৃদ্ধির গতি অব্যাহত রেখেছে। পতনের পরেও সেনসেক্স এবং নিফটি পুনরায় এটির ঊর্ধবগতি ফিরে পেয়েছে। পাশাপশি শাহ বলেছেন, বিবেচনার পরে বাজারের প্রতি এখনও বুলিস দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। তবে, এটি স্পষ্টভাবেই একটি স্টক-পিকার্স মার্কেট।
তিনি জানিয়েছে। চলতি সপ্তাহে ফার্মা, হেলথকেয়ার, আইটি, অটো, তেল ও গ্যাস ছাড়াও এফএমসিজি খাত বাজারে আউটপারফর্ম করবে। তাই বিনিয়োগকারীদের এই সেক্টরের কোম্পানির স্টকে ইতিবাচক বিনিয়োগ দৃষ্টি রাখার কথা জানিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিশেষজ্ঞ মহল জানিয়েছে যে বাজারের উপর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে এবং ইন্ট্রাডে অ্যাকশনের দ্বারা খুব বেশি প্রভাবিত না হওয়ার কথা বলেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






