buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

NSDL IPO সেবির অনুমোদন পেয়েছে! IDBI, SBI, HDFC ব্যাংক এবং অন্যান্যরা OFS এর মাধ্যমে অফলোড করবে। কিন্তু তার পরিমাণ কত? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) তার প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর জন্য সিকিউরিটিজ মার্কেট বা বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)- র থেকে অনুমোদন পেয়েছে। NSDL শেয়ার বাজারে সিকিউরিটি ধরে রাখতে এবং সেটেল করে। বাজার নিয়ন্ত্রক একটি চলমান তদন্তের ক্ষেত্রে বা কোনো অনুরোধকৃত তথ্য বিলম্বিত হলে যেকোনো প্রাথমিক পাবলিক অফারকে বিরতি দিতে পারে। আর ঠিক সেই কারণে ২০২৩ সালের আগস্টে সেবি ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের DRHP স্থগিত করেছিল।

July 18 New in article ads By Sir 1

NSDL-এর প্রতিদ্বন্দ্বী CDSL ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এবার জানা যাচ্ছে ৭ জুলাই, ২০২৩ এ দাখিল করা খসড়া রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) অনুসারে, NSDL IPO হবে NSE-এর সাথে একটি বিশুদ্ধ OFS বা অফার ফর সেল। NSDL-এর অফার ফর সেলের মাধ্যমে ছয়টি শেয়ারহোল্ডার – IDBI, NSE, SBI, HDFC ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (SUUTI)- এর ৫.৭৩ কোটি শেয়ার বিক্রি হবে। 

IDBI ব্যাংক তার শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। জানা যাচ্ছে ব্যাংকটি ২.২২ মিলিয়ন শেয়ার বিক্রি করবে। অন্যদিকে NSE ডিপোজিটরিতে তার মালিকানাধীন ১.৮ কোটি শেয়ার বিক্রি করবে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ৫.৬২ মিলিয়ন শেয়ার বিক্রি করবে। অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এবং ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার বা SUUTI নির্দিষ্ট আন্ডারটেকিং-এর অ্যাডমিনিস্ট্রেটর যথাক্রমে ৪ মিলিয়ন এবং ৩.৪ মিলিয়ন শেয়ার বিক্রি করবে।  আইপিওতে অংশগ্রহণকারী ষষ্ঠ শেয়ারহোল্ডার হল HDFC ব্যাংক। অবশ্য তার বিষয় তেমন কিছু জানা যায়নি। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading