buzywithinfoBuzy With Info
Everything About Business
nse

ভারতীয় শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা পেলো হ্রাস; ১২%- এর বেশি বিনিয়োগকারী কমে যাওয়ার নেপথ্যে কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, আগস্ট মাসে ভারতীয় শেয়ার বাজারে প্রবেশকারী নতুন বিনিয়োগকারীদের সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে। নতুন বিনিয়োগকারীর নিবন্ধন মাসিক ভিত্তিতে ১৮% হ্রাস পেয়েছে। NSE মার্কেট পলিসির সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্ট মাসে NSE-এর মোট নিবদ্ধিত বিনিয়োগকারীর সংখ্যা ১১.৯ কোটিতে পৌঁছেছে। যা ১২ কোটির মাইলফলকের খুব কাছাকাছি। এছাড়া জানা যাচ্ছে যে চলতি মাসে (সেপ্টেম্বর, ২০২৫) মাত্র ১২.৩ লক্ষ নতুন বিনিয়োগকারী এই পর্যন্ত এক্সচেঞ্জে নিবন্ধিত হয়েছে। যা চলতি অর্থবছরের তৃতীয় সর্বনিম্ন মাসিক সংযোজন।

6 2

নতুন নিবন্ধনের এই মন্দা বৃহত্তর সামষ্ঠিক অর্থনৈতিক প্রতিকূল পরিবেশের এক সময় এসেছে। NSE দ্বারা প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আরোপিত শুল্ক সম্পর্কিত ধাক্কা এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ক্রমবর্ধমান বিদেশী বিনিয়োগের বা মূলধনে বহির্গমন রয়েছে নিবন্ধনের হার কমে যাওয়া নেপথ্যে। কারণ এই নেতিবাচক পরিস্থিতিগুলি সাম্প্রতিক মাসগুলিতে বিনিয়োগকারীদের মনোভাবের উপর প্রভাব ফেলেছে। অবশ্য ২০২৫ সালের শুরু থেকে মে-জুলাই বাদে এই পর্যন্ত সময়ে বিনিয়োগকারীদের সংযোজনের গতি মূলত নিম্নমুখী রয়েছে। আর আগস্টের তথ্য এই দুর্বল প্রবণতাকে আরও প্রসারিত করেছে। এটি রিটেইল বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা সতর্ক মনোভাবকেও তুলে ধরেছে। 

NSE দ্বারা প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে ২০২৫ সালের ফেব্রুয়রি থেকে আগস্ট মাসের মধ্যে গড় মাসিক নিবন্ধন বা সংযোজন ছিল ১১.৯ লক্ষ। যা গত বছরের একই সময়ের জন্য রেকর্ড করা ১৯.২ লক্ষ সংযোজনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তা সত্ত্বেও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সম্প্রসারণ উল্লেখযোগ্য রয়েছে। NSE মতে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৯ কোটির সীমা অতিক্রম করার পর ২০২৪ সালের আগস্টে সংযোজন সংখ্যা বেড়ে ১০ কোটিতে পৌঁছায়। যা আবার ২০২৫ সালের জানুয়ারিতে বেড়ে ১১ কোটিতে দাঁড়ায়। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading